ফের কানহাইয়ার মুখে আজাদি স্লোগান, এবার ইস্যু নাগরিকত্ব আইন

ফের কানহাইয়ার মুখে আজাদি স্লোগান, এবার ইস্যু নাগরিকত্ব আইন

গত কয়েকদিন ধরেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ফুঁসছে গোটা দেশ। দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। চলতি সপ্তাহেই দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সিএএ বিরোধী মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

ফের কানহাইয়ার মুখে আজাদি স্লোগান, এবার ইস্যু নাগরিকত্ব আইন


এবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এই হিংসাত্মক ঘটনাকে জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে তুলনা করলেন বাম ছাত্র নেতা কানহাইয়া কুমার। বিহারের পুর্নিয়ায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে এই বক্তব্য রাখেন জহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি। তারপরই 'আজাদি’ স্লোগানে মুখরিত করে তোলেন গোটা সভা চত্বর।

ইতিমধ্যেই গোটা দেশেই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ বিক্ষোভ সর্বাত্মক চেহারা নিয়েছে। একাধিক রাজ্যে অলিখিত বনধের ছবিও ধরা পড়েছে। অবরুদ্ধ হয়ে পড়েছে সড়ক ও রেলপথ। জ্বলছে উত্তর-পূর্বের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গ ও দিল্লিতেও একাদিক জায়গায় বিক্ষোভ প্রদর্শনের ছবি দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+