কঙ্গনা ফের তোপ দাগলেন শিবসেনার বিরুদ্ধে! এবার টুইটে কোন প্রসঙ্গে কটাক্ষ সঞ্জয় রাউতকে

কঙ্গনা ফের তোপ দাগলেন শিবসেনার বিরুদ্ধে! এবার টুইটে কোন প্রসঙ্গে কটাক্ষ সঞ্জয় রাউতকে

ফের একবার কঙ্গনা রানাওয়াত বনাম শিবসেনার সংঘাত ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। আগরবার মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর' এর সঙ্গে তুলনা করেন কঙ্গনা। যারপর শিবসেনা সরকার ক্ষোভে ফুঁসে ওঠে। পার্টির তরফে কঙ্গনাকে জবাব দেন সঞ্জয় রাউত। এবার সেই সঞ্জয় রাউতকেই একহাত নিলেন কঙ্গনা।

কঙ্গনা রানাওয়াতের তোপ

কঙ্গনা রানাওয়াতের তোপ

মহারাষ্ট্র, তথা মুম্বই জুড়ে ক্রমেই বাড়ছে পাওয়ার কাট। বিদ্যুৎ বিভ্রাটের জেরে রীতিমতো ক্ষুব্ধ মুম্বইবাসী। এই পরিস্থিতি নিয়ে অনেকেই মুখ খুলেছেন । মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। তাঁর দাবি, মুম্বইতে যখন বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা হচ্ছে, তখন শিবসেনা অন্যদিকে ব্যস্ত! এই বার্তা দিয়ে তিনি টুইট পোস্টে একটি ছবি আপলোড করেন, যেখানে দেখা যাচ্ছে কমেডিয়ান কুণাল কামরার থেকে একটি খেলনার বুলডোজার হাতে তুলে নিচ্ছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

শিবসেনা নেতা বনাম কঙ্গনা

শিবসেনা নেতা বনাম কঙ্গনা

এর আগে, শিবসেনার শাসনে থাকা মুম্বইতে কঙ্গনার অফিস অবৈধ নির্মাণের দায়ে ভেঙে দেওয়া হয়। যার পর কঙ্গনা দাবি তোলেন, তিনি মানসিকভাবে, আর্থিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন সেই ঘটনার জেরে। এই বার্তা এক টুইটে জানান কঙ্গনা। সেই বিতর্কের রেশ মিটতে না মিটতেই কঙ্গনা নতুন করে মুম্বইতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে টুইটে বোমা ফাটালেন।

 ক্ষোভো ফুঁসছেন অন্যান্য বলিউড তারকারাও

ক্ষোভো ফুঁসছেন অন্যান্য বলিউড তারকারাও

এদিন বহু ঘণ্টা ধরে মুম্বইতে বিদ্যুৎ ছিল না। আর সেই প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন রিচা চড্ঢা থেকে অভিষেক বচ্চনরা । একের পর এক তারকা মুম্বই থেকে টুইটে নিজেজের পরিস্থিতি জানান।

ফিরেছে বিদ্য়ুৎ

ফিরেছে বিদ্য়ুৎ

মুম্বইতে প্রবল বিদ্যুৎ বিভ্রাটের জেরে এলাকার বিভিন্ন জায়গায় অসুবিধায় পড়েন মানুষ। তবে বিকেল ৫টা নাগা বহু জায়গায় বিদ্যুৎ ফিরে আসতে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+