২০ বিধায়কের পদত্যাগে টলমল কমলনাথ সরকার, তাসের ঘরের মতোই ভাঙছে কংগ্রেস

২০ বিধায়কের পদত্যাগে টলমল কমলনাথ সরকার, তাসের ঘরের মতোই ভাঙছে কংগ্রেস

রাহুল গান্ধীর ডান হাত বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ছাড়ার পর মধ্যপ্রদেশের কমলনাথ সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ২০ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। ফলে এই মুহূর্তে মধ্যপ্রদেশে সংখ্যালঘু মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার। ফলে যে কোনও সময়ে কমলনাথের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে বিজেপি।

২০ জন বিধায়কের পদত্যাগ

২০ জন বিধায়কের পদত্যাগ

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার হাত ধরে ১৭ বিধায়ক ইস্তফা দিতে পারে বলে আশঙ্কা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ২০ জন বিধায়ক পদত্যাগ করলেন। অর্থাৎ মধ্যপ্রদেশে ম্যাজিক ফিগার এখন দাঁড়াল ১০৫। আর বিজেপির হাতে রয়েছে ১০৭ বিধায়ক। ফলে বিজেপির ক্ষমতা দখল স্রেফ সময়ের অপেক্ষা।

ম্যাজিক ফিগার দাঁড়াল ১০৫

ম্যাজিক ফিগার দাঁড়াল ১০৫

মধ্যপ্রদেশের ২৩০ বিধায়কের মধ্যে দুটি পদশূন্য। অর্থাৎ মধ্যপ্রদেশে বিধায়ক সংখ্যা ২২৮ জন। তার মধ্যে ২০ জনের বিধায়ক পদ খারিজ হবে দলত্যাগ আইনে। অর্থাৎ সংখ্যাটা দাঁড়াবে ২০৮। সেই হিসেবে ম্যাজিক ফিগার হবে অর্ধেকের একটি বেশি অর্থাৎ ১০৫।

কংগ্রেস-বিজেপি কে কোথায় দাঁড়িয়ে

কংগ্রেস-বিজেপি কে কোথায় দাঁড়িয়ে

কংগ্রেসের আসন সংখ্যা ছিল ১১৪। ২০ জন অপসারিত হওয়ায় তাঁদের শক্তি এক লাফে কমে দাঁড়াচ্ছে ৯৪। সহযোগী ৬ বিধায়কের আবার দেখা নেই। তাঁরা বেপাত্তা রয়েছেন। এই অবস্থায় বিজেপির শক্তি অটুট আছে। অটুট আছে তাদের ১০৭ বিধায়ক।

তাসের ঘরের মতোই ভাঙল কংগ্রেস

তাসের ঘরের মতোই ভাঙল কংগ্রেস

এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো বড় মাপের নেতার প্রস্থানে বিপাকে পড়ে গেল কংগ্রেস। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার টলমল হয়ে পড়ল। আরও একটি রাজ্য কংগ্রেস হারাতে চলেছে জনতার ভোটে জেতার পরও। শুধু নেতৃত্বের ব্যর্থতার কারণে ভেঙে তছনছ হয়ে গেল কংগ্রেস সরকার। ভেঙে পড়ল একেবারে তাসের ঘরের মতোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+