ব্যক্তি স্বাধীনতা নিয়ে বাবার রায়কেই ছুঁড়ে ফেলে দিলেন বিচারপতি ছেলে
ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থায় বিচারপতি বাবার করা 'ভুল' ৪১ বছর পর শুধরে দিলেন বিচারপতি ছেলে।
ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থায় বাবার করা 'ভুল' ৪১ বছর পর শুধরে দিল ছেলে। ১৯৭৬ সালে সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক ভুল করেছিল। সেসময়ে ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তেই সিলমোহর দিয়ে সাময়িকভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকে তুলে দিয়েছিল সর্বোচ্চ আদালত। এই রায় লিখেছিলেন বিচারপতি এম এইচ বেগ, তাঁর সঙ্গে সহমত হয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এ এন রায়, বিচারপতি চন্দ্রচূড় ও পিএন ভগবতী। তবে এই রায়ের বিরোধিতা করেছিলেন বিচারপতি এইচ আর খান্না।

বৃহস্পতিবার গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে গঠিত ৯ সদস্যের বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি চন্দ্রচূড়ের ছেলে বিচারপতি ডিওআই চন্দ্রচূড়। বৃহস্পতিবার রায়দানের সময়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দেন, ১৯৭৬ সালের ওই রায়ে ভুলে ভরা ছিল।
সেইসময়ে রায়ের বিরোধিতা করা বিচারপতি এইচ আর খান্না ঠিক ছিলেন বলেও মন্তব্য করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, সংবিধানে থাকা স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারকে কোনওদিনই অস্বীকার করা সম্ভব নয়। সেইসঙ্গে সংবিধান মানতে গিয়ে কখনও জীবন ও স্বাধীনতাকে ছাড়া যায়না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications