ফের ধর্ষণের শিকার জুনিয়র চিকিৎসক, গোয়ালিয়র থেকে গ্রেফতার অভিযুক্ত
ফের ধর্ষণের শিকার এক জুনিয়র চিকিৎসক। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের একটি সরকারি মেডিকেল কলেজের একটি পরিত্যক্ত হোস্টেলে ২৫ বছর বয়সী একজন জুনিয়র ডাক্তার এবার ধর্ষণের শিকার হল। তার সহকর্মীর হাতেই ধর্ষিতা হয়েছেন বলে জানিয়েছে ওই নির্যাতিতা। এমনটাই পুলিশের কাছে জানিয়েছে সে।
গত রবিবার ওই জুনিয়র চিকিৎসকের সাথে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের বয়সও ২৫ বছর বলে জানা গিয়েছে। সোমবার পুলিশ ওই অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

শহরের পুলিশ সুপার অশোক জাদন জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। সে গজরাজা মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে থাকত।
যা জানা যাচ্ছে, অভিযুক্ত, নিজেও একজন জুনিয়র ডাক্তার। সে নির্যাতিতা চিকিৎসকের সাথে একই কলেজে পড়াশোনা করছিল। অভিযুক্ত ওই মহিলা চিকিৎসককে ছেলেদের জন্য তৈরি একটি পরিত্যক্ত হোস্টেলে দেখা করতে ডেকে পাঠিয়েছিল, বলে ওই মহিলা প্রাথমিক বয়ানে জানিয়েছেন। ঐ পরিত্যক্ত হোস্টেলে নির্যাতিতা চিকিৎসক দেখা করতেই গিয়েছিলেন অভিযুক্তের সাথে। আর সেখানেই তাঁর সাথে ঘটে এই দুর্ঘটনা।
মহিলার কথায়, যখন রবিবার তিনি ঐ জনবসতিহীন পরিত্যক্ত হোস্টেলে গিয়ে পৌঁছান, তখন দেখেন ওখানে ঐ অভিযুক্ত প্রথম থেকেই উপস্থিত ছিল। তারপরই তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনটা ওই মহিলা চিকিৎসক তাঁর প্রাথমিক বয়ানেও জানিয়েছেন বলে জানা যাচ্ছে।
ঘটনার পরে নির্যাতিতা রক্তাক্ত অবস্থায় কম্পু থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি বিধানের অধীনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরেই এই ঘটনায় পরবর্তী তথ্য প্রকাশ্যে আনা হবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications