চপার কেলেঙ্কারিতে মিচেলের সিবিআই হেফাজত বৃদ্ধি, আইনজীবীর সঙ্গে সাক্ষাতেও রাশ
অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিশেলকে আবারও পাঁচদিনের হেফাজতে নিল সিবিআই।
অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান ক্রিশ্চিয়ান মিচেলের সিবিআই হেফাজতের সময়সীমা বর্ধিত করল আদালত। সোমবার তাঁকে সিবিআই আদালতে পেশ করে আরও ন-দিনের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। কিন্তু আদালত পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে তাঁর আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময়ও কমিয়ে দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরশাহী সরকার মিচেলকে ভারতে প্রত্যার্পনের পর গত মঙ্গলবার তাঁকে আনা হয়েছিল ভারতে। পরদিন তাঁকে তোলা হয় সিবিআই আদালতে। প্রথম দফাতেও সিবিআই ১০ দিনের হেফাজতের আবেদন জানালেও, আদালত পাঁচদিনের হেফাজতের নির্দেশ দেয়। এবার আরও পাঁচদিনের হেফাজতের নির্দেস দিল আদালত।
একইসঙ্গে সিবিআই আবেদন করেছিল, হেফাজতে থাকাকালীন আইনজীবীর সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করতে। কিন্তু আদালত তা খারিজ করে দেয়। মিচেল আইনজীবীর সঙ্গে দিনে দুবার সাক্ষাত করতে পারবেন, তবে একঘণ্টার বদলে সেই সময়সীমা ধার্য করা হয়েছে আধ ঘণ্টা। তাঁর আইনজীবী এই হেফাজতকে 'জাস্ট টর্চার' বলে ব্যাখ্যা করেন।
দুবাইয়ের আদালত মিশেলকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশের পর তাঁকে ভারতে আনা হয়। ভারতে পা দেওয়ার পরই তাঁর প্রত্যার্পণ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি জানান, অগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে প্রদত্ত লভ্যাংশ তিনি নেননি। তিনি সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একইসঙ্গে তাঁর প্রত্যার্পণকে অবৈধ বলে বর্ণনা করেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications