Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Joshimath Sinking: ভয়ঙ্কর বিপদের মুখে 'ডুবন্ত' যোশীমঠ! পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে PMO

ভয়ঙ্কর বিপদের মুখে যোশীমঠ! যে কোনও মুহূর্তে হুড়মুড়িয়ে ধসে পড়তে পারে গোটা এলাকা। এই অবস্থায় উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে। আর এই উচ্চপর্যায়ের বৈ

ভয়ঙ্কর বিপদের মুখে যোশীমঠ! যে কোনও মুহূর্তে হুড়মুড়িয়ে ধসে পড়তে পারে গোটা এলাকা। এই অবস্থায় উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর প্রধান সচিব পিকে মিশ্রের নেতৃত্বে এই বৈঠক হতে চলেছে। আর এই উচ্চপর্যায়ের বৈঠকে উত্তরাখন্ডের সমস্ত আধিকারিক, ক্যাবিনেট সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও যোশীমঠের জেলাশাসক এবং এনডিআরএফের উচ্চপর্যায়ের আধিকারিকদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ঘটনার প্রথমদিন থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে অ্যালার্ট রয়েছেন বলে খবর।

বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন।

বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন।

কার্যত ডুবতে বসা যোশীমঠের একাধিক পরিবারকে ইতিমধ্যে নিরাপদ জায়গাতে সরানোর কাজ শুরু হয়েছে। খোলা হয়েছে ক্যাম্প। সেখানেই আতঙ্কিত মানুষকে সরানোর কাজ চলছে বলে খবর। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শনিবারই জোশিমঠ পরিদর্শন করেছেন। গোটা পরিস্থিতি বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করেছেন। শুধু তাই নয়, যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দিয়েছেন।

গোটা শহর তৈরি হয় একটা ধ্বংসস্তুপের উপর।

গোটা শহর তৈরি হয় একটা ধ্বংসস্তুপের উপর।

আর এরপরেই এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পিএমও'র তরফে ডাকা বৈঠকে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে খবর। বিস্তারিত রিপোর্ট প্রধানমন্ত্রীকে জানানো হবে বলে খবর। বলে রাখা প্রয়োজন, যোশীমঠ নিয়ে অনেক আগেই সতর্ক করেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর ধরে গোটা এলাকা বসে যাচ্ছে। গোটা শহর তৈরি হয় একটা ধ্বংসস্তুপের উপর। নরম মাটিতেই তৈরি হয় শহর। আর এর মধ্যে চলে ব্যাপক নির্মাণ কাজ। বিশেষজ্ঞদের যাবতীয় আশঙ্কা উড়িয়ে চলে এই কাজ। বিশেষজ্ঞরা বলছেন, মাটির নীচে ব্যা[পক ভাবে জল চলে আসতেই এই বিপত্তি।

১৪ মাস ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি

১৪ মাস ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি

জোশীমঠ বাঁচাও সংগ্রাম সমিতির সমন্বয়কারী অতুল সতী বলেন, আমরা গত ১৪ মাস ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এখন গোটা পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গিয়েছে। এই অবস্থায় বিশেষজ্ঞ টিম পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন অতুল। তাঁর দাবি, ২০২১ সালের নভেম্বর মাসে ভূমিধ্বসের ঘটনা ঘটে। আর সেই সময় থেকেই ১৪টি পরিবারের ঘর বসবাসের জন্য অনিরাপদ হয়ে পড়ে বলে জানিয়েছেন অতুল। আর সেই সময় থেকে ক্রমাগত পরিস্থিতি খারাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উদ্ধার কাজে এনডিআরএফ

উদ্ধার কাজে এনডিআরএফ

জানা যাচ্ছে, এই মুহূর্তে যোশীমঠে এনডিআরএফের বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। সমস্ত পর্যটকের আসার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীকেও অ্যালার্ট করা হয়েছে বলে খবর। বলে রাখা প্রয়োজন সেনা ক্যাম্পেও ফাটল ধরেছে বলে খবর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+