নিজেকে জগতের সামনে মেলে ধরুন জোশ অ্যাপ #RealHai ক্যাম্পেনের মাধ্যমে

নিজেকে জগতের সামনে মেলে ধরুন জোশ অ্যাপ #RealHai ক্যাম্পেনের মাধ্যমে

ডেইলিহান্টের জনপ্রিয় জোশ অ্যাপ কনটেন্ট তৈরির জগতে শুরু থেকেই সাড়া ফেলে দিয়েছে। এই দেশি অ্যাপ নতুন, ভাইরাল কনটেন্ট বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি করে চলেছে। এক ক্লিকেই তা চলে আসে হাতের মুঠোয়। চাইলেই নিজের ভিডিও রেকর্ড ও আপলোড করতে পারবেন সহজেই। এবং আপনার অনন্য স্কিল দিয়ে এক মুহূর্তে হয়ে যেতে পারেন পরবর্তী ইন্টারনেট সেনসেশন।

জোশ অ্যাপের মাধ্যমে নতুন প্রতিভা তাদের নিজেদের স্কিল জগতের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছে। নিজের পছন্দের মিডিয়ামকে বেছে তা নিয়ে ভিডিও করে সহজে সকলের কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে সহজেই। শুধু তাই নয়, জোশ অ্যাপের ইনফ্লুয়েন্সারদের ব্লকবাস্টার ইভেন্টগুলিও চমকপ্রদ এবং নিজের মতো করে তা উপস্থাপনা করা যায়। অনন্য সমস্ত ভাবনা দিয়ে তৈরি ভিডিও জোশ অ্যাপকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

নিজেকে জগতের সামনে মেলে ধরুন জোশ অ্যাপ #RealHai ক্যাম্পেনের মাধ্যমে

সোশ্যাল মিডিয়ার যুগে সকলে হাসিখুশি অবতারে ধরা দেওয়াকে দায়িত্ব হিসাবে মনে করে। তবে জোশ অ্যাপ সবসময় কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দেয় যাতে তাঁরা নিজেদের মতো করে নিজেকে মেলে ধরতে পারে, স্বাভাবিকভাবে অথচ আত্মবিশ্বাসের সঙ্গে। জোশ অ্যাপের নির্মাতারা মনে করেন, জীবনের প্রতিটি মুহূর্তকে ফিল্টার লাগিয়ে মেকি করার কোনও মানে হয় না। ফিল্টারহীন আনন্দময় জীবনই হওয়া উচিত বেঁচে থাকার মন্ত্র। কারণ সৌন্দর্য যিনি দেখছেন তাঁর হৃদয় ও চোখে ধরা পড়ে।

জোশ ফের একবার এক অভিনব ও বৃহৎ প্রচারকে সামনে নিয়ে হাজির হয়েছে। তার পোশাকি নাম #RealHai। আপনার মধ্যে লুকিয়ে থাকা আসল ব্যক্তিত্বকে খুঁজে বের করা সকলের সামনে উপস্থাপিত করা। নিজের শিকড়ের সন্ধানে ফিরে যেতে পারেন এই ভাবনার মধ্য দিয়ে। বের করে আনতে পারেন নিজের মধ্যে লুকিয়ে থাকা রকস্টারকে। ফিল্টারহীন, মেকি এফেক্ট ছাড়াই নিজেকে তুলে ধরতে পারেন জগতের সামনে।

এই প্রচারকে সার্থক করতে বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও সুন্দরী অভিনেত্রী হনসিকা মোতওয়ানিকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি মিউজিক ভিডিওতে। দুজনে উত্তর ও দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব করবেন। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন সাজিদ। ভিডিওটি প্রকাশ্যে এসেছে ৪ মে।

দেখুন মিউজিক ভিডিওটি

ব্রেক দ্য ফেক! নিজের আসল ব্যক্তিত্বকে সকলের সামনে তুলে ধরুন জোশ অ্যাপের মাধ্যমে।

শীর্ষ স্থানীয় জোশ অ্যাপ ক্রিয়েটররা বিভিন্ন রাজ্যে ঘুরে স্থানীয় ক্রিয়েটরদের সঙ্গে সংযুক্ত হবেন। ডান্স, ফুড, ফ্যাশন, ফিটনেস, বিনোদন সহ একাধিক বিষয়ে তৈরি হবে মনমুগ্ধকর কনটেন্ট।

তাই আর অপেক্ষা না করে তৈরি হয়ে যান নিজেকে জগতের সামনে নতুন করে মেলে ধরার জন্য। যোগদান করুন ও জিতুন আকর্ষণীয় পুরস্কার। আপলোড করুন নিজের ভিডিও জোশ অ্যাপে #RealHai হ্যাশট্যাগের সঙ্গে।

যত বেশি সম্ভব ভিডিও তৈরি করুন ও সুযোগ পান আবু ধাবিতে হতে চলা আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হওয়ার গোল্ডেন টিকিট। এছাড়াও পান আইপিএল ফাইনালে নিজের পছন্দের দলকে সামনে থেকে সমর্থনের সুযোগ। তাহলে আর দেরি কেন?

আরও বিশদে জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://share.myjosh.in/video/6e3823f3-058c-4fc7-8c05-5e550085256b

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+