সাইবার বিশেষজ্ঞদের ঘুম কাড়ছে জোকার ম্যালওয়ার, এই ৮টি অ্যাপেই হতে পারে বড়সড় বিপদ
সাইবার বিশেষজ্ঞদের ঘুম কাড়ছে জোকার ম্যালওয়ার, এই ৮টি অ্যাপেই হতে পারে বড়সড় বিপদ
আধুনিকতার স্রোতে ভাসতে ভাসতে বর্তমানে আদ-আদমির জীবন হয়ে উঠেছে ইন্টারনেট। আর ঘরে বসে খাবার অর্ডার হোক বা ব্যাঙ্কের লেনদের সবই হয়ে যাচ্ছে নিত্যনতু অ্যাপের মাধ্যমে। কিন্তু সেখানেও লুকিয়ে রয়েছে বড়সড় বিপদ। এমনকী সামান্য অসাবধনতার কারণে খোয়া যেতে পারে অর্থ, এমনকী এক নিমেষেই হ্যাকাররা হাতিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য। বর্তমানে এর জন্য ৮ অ্যাপ সম্পর্কে বিশেষ ভাবে সতর্ক করে দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।

জোকার ম্যালওয়ারে বাড়ছে ভয়
এর জন্য অবশ্যই জোকার ম্যালওয়ারকে কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। এই ম্যালওয়ারটি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে টার্গেট করে থাকে। এমনকী কিছুদিন আগে প্লে স্টোরেও বড়সড় থাবা বসায় এই ম্যালওয়ার। অক্সিলারি মেসেজ, ফাস্ট ম্যাজিং এসএমএস, ফ্রি ক্যামস্ক্যানার, সুপার মেসেজ, এলিমেন্ট স্ক্যানার, গো মেসেজ, ট্রাভেল ওয়ালপেপার এবং সুপার এসএমএসের মতো আটটি অ্যাপকে রীতিমতো কব্জাও করে ফেলে বলে জানা যায়।

কী ধরণের ক্ষতির সম্ভাবনা রয়েছে ?
বর্তমানে এই অ্যাপগুলি মোবাইলে থাকলে তা দ্রুত আনইনস্টল করার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। নইলে হতে পারে বড়সড় ক্ষতি। তবে সাই বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, যেহেতু জোকার ম্যালওয়ার বারবার ফিরে আসতে থাকে, তাই যে কোনও অ্যাপ ডাউনলোডের আগেই সতর্ক থাকতে বলছেন তারা। এই আধুনিক প্রযুক্তির ম্যালওয়ারের সাহায্যে ফোনের মেসেজ, ফোন নম্বর, ফোনের তথ্য, ওটিপি-সহ বিভিন্ন তথ্য সহজেই হাতিয়ে নেয় হ্যাকাররা।

কবে প্রথম জোকার ম্যালওয়ারের হানার কথা শোনা যায় ?
এদিকে ২০১৭ সালে ও প্লে স্টোরে জোকার ম্যালওয়ারের হানার কথা শোনা যায়। তখনও ভাইরাসে আক্রান্ত প্রায় ১১ টি অ্যাপ্লিকেশনকে স্টোর থেকে সরিয়ে দেয় গুগল। কিন্তু তারপরেও কমেনি উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পাশাপাশি জোকার ম্যালওয়ার ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাকে বিভিন্ন প্রিমিয়াম সার্ভিস এর জন্য সাইন আপ করিয়ে দেয়। তারফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখেও পড়েন অনেকে।

গত সেপ্টেম্বরে আরও ৬টি ভাইরাস আক্রান্ত অ্যাপের খোঁজ
গত বছর জুলাই মাসে প্লে স্টোর থেকে এই ধরণের ১১ টি অ্যাপ ইনফেক্টেড হওয়ার পর তা সরিয়ে ফেলা হয়। যদিও পরবর্তীতে সেপ্টেম্বর মাসে আরও ৬ টি অ্যাপে এই ম্যালওয়্যারকে খুঁজে পাওয়া যায়। যাঁরা ইতিমধ্যে সেই অ্যাপগুলি ডাউনলোড করে ফেলেছেন, তাঁরা নিজেরাই সেই অ্যাপ ডিলিট বা আন-ইনস্টল করে দিতে পারবেন। তবে সেই কাজ যত দ্রুত করে ফেলা যায় ততই মভ্গল বলে মনে করছে বিশেষজ্ঞরা। তারআগে কোনও ভাবে যাতে আর কেউ এই অ্যাপ গুলির ব্যবহার না করে সেই বিষয়েও বারংবার সতর্ক করা হচ্ছে।












Click it and Unblock the Notifications