২০২১ থেকেই ১১টি আঞ্চলিক ভাষায় হতে চলেছে জয়েন্ট এন্ট্রাস, থাকছে বাংলাও
২০২১ থেকেই ১১টি আঞ্চলিক ভাষায় হতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রাস বা জেইই মেইন। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির এই পরীক্ষার ব্যবস্থাপক ন্যাশন্যাল টেস্টিং এজেন্সি বা এনটিএকে ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকাও পাঠানো হয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে। ওই নির্দেশিকায় ২০২১ সাল থেকে জয়েন্টের মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির এই পরীক্ষা বাংলা, অসমীয়া সহ কমপক্ষে ১১ টি ভাষায় পরিচালনার কথা বলা হয়েছে। পাশাপাশি থাকছে ইংরেজি, গুজরাটি, হিন্দি, কান্নাডা, মারাঠি, ওড়িয়া, তামিল, তেলেগু এবং উর্দু।

জেইই মেইন পরীক্ষাটি মূলক বিভিন্ন স্নাতক ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারাল কলেজে ভর্তির জন্য একটি জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা। প্রধানত জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট, ভারতীয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এবং অন্যান্য সরকারী অনুদানপ্রাপ্ত প্রযুক্তিগত ইনস্টিটিউটে ভর্তির জন্য নেওয়া হয় এই পরীক্ষা। বর্তমানে ইংরেজি, হিন্দি এবং গুজরাটিতে দেওয়া যেত এটি।
এই পরীক্ষাটি জেইই (অ্যাডভান্সড) এরও প্রবেশিকা পরীক্ষা যার মাধ্যমে ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউট বা আইআইটি গুলি ভর্তি হওয়া যায়। এর আগে সিবিএসই কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষাটি নিত। বর্তমানে এখন এনটিএ এই পরীক্ষার দায়িত্বে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন্ট এন্ট্রানস পরীক্ষায় গুজরাটি ভাষার অন্তর্ভূক্তি নিয়ে প্রশ্ন করে অন্যান্য আঞ্চলিক ভাষা গুলির অন্তর্ভুক্তিরও দাবি করেছিলেন। এর আগে এনটিএ স্পষ্ট করে জানিয়েছিল যে গুজরার অনুরোধের পরই এই পরীক্ষায় এটি গুজরাটি ভাষাতেও দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। সূত্রের খবর, মমতা ব্যানর্জীর নির্দেশের পর পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা বিভাগ জেইই (মেইন) ২০২০-র প্রশ্নপত্রে বাংলা ভাষার অন্তর্ভুক্তির জন্য এনটিএকে চিঠি দেয়। তারপরই এই পরীক্ষায় বাংলা সহ অন্যান্য আঞ্ডলিক ভাষা গুলির অন্তর্ভুক্তির দাবি আরও জোরদার হয়ে ওঠে।












Click it and Unblock the Notifications