ছাত্র বিক্ষোভে উত্তাল জেএনইউ, রাতভর ঘেরাও উপাচার্য
এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ফের উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বুধবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাত পর্যন্ত উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদোর ঘেরাও করে রাখে।
নয়াদিল্লি, ২০ অক্টোবর : এক ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে ফের উত্তাল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। বুধবার সন্ধ্যা থেকে বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা রাত পর্যন্ত উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদোর ঘেরাও করে রাখে। নিখোঁজ ছাত্রের নাম নাজিব আহমেদ। ছাত্রদের অভিযোগ বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র এক সদ্যের সঙ্গে কয়েকদিন আগে বচসা হয় নাজিবের। এর পর ১৫ অক্টোবর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই ছাত্র।
ঘটনার ৬ দিন অতিক্রম হয়ে গিয়েছে। রহস্যজনকভাবে ছাত্র নিখোঁজের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিক অভিযোগ জানিয়ে কোন ফল না মেলায় বুধবার রাতে উপাচার্যকে ঘেরাও করে ছাত্ররা। ঘদিও নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। উপাচার্য জানান, নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বিক্ষোভরত ছাত্রদের দাবি, অভিযুক্তদের আড়াল করতেই থানায় অভিযোগ দায়ের করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেএনইউএসইউ-র নবনির্বাচিত সভাপতি মোহিত পান্ডে জানান, "বার বার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হেয়েছে। উপাচার্যের কাছে গত ৬ দিন ধরে নিখোঁজ ছাত্রকে খোঁজার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাওয়া হয়। এর কোন সদুত্তর দিতে পারেননি উপাচার্য। তাই বাধ্য হয়েই তাঁকে ঘেরাও করা হয়েছে"।
কয়েকদিন পরেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল নির্বচন রয়েছে । তার মধ্যে একজন ছাত্র ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে রয়েছে। নিখোঁজ ছাত্রের পরিবারের তরফে থানায় অভিযোগ জানানোর পরে পুলিশ বুধবার একটি মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।
নাজিবের নিখোঁজ হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্যরা এবিভিপি-র দিকেই অভিযোগের আঙুল তুলেছে। যদিও এবিভিপি এই অভিযোগ অস্বীকার করেছে। এই দিকে অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। নিখোঁজ ছাত্রের খোঁজে তদন্ত শুরু করেছেন পুলিশ। এদিকে উপাচার্য ঘেরাও মুক্ত হলেও এখনও বিক্ষোভে ফুটছে জেএনইউ-র ছাত্ররা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications