কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া, দলিত নেতা জিগনেশ দাঁড়াচ্ছেন ভাদগমে

কংগ্রেসের সঙ্গ বোঝাপড়া সেরে উত্তর গুজরাতের ভাদগম আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি।

কংগ্রেসের সঙ্গ বোঝাপড়া সেরে উত্তর গুজরাতের ভাদগম আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন দলিত নেতা জিগনেশ মেওয়ানি। তিনি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়বেন। এবং সেই আসনে কংগ্রেস কোনও প্রার্থী দেবে না। মেওয়ানিকে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া হবে।

কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া, দলিত নেতা জিগনেশ দাঁড়াচ্ছেন ভাদগমে

দলিত নেতা তথা সমাজকর্মী মেওয়ানি এর আগে বলেছিলেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে মঞ্চ ভাগ করবেন না। বিজেপির বিরুদ্ধে একাই সরব হওয়ার কথা বলেছিলেন। তবে এবার নির্বাচনে দাঁড়ানো প্রসঙ্গে তিনি বলেছেন, আমার কাজ হল বিজেপির হার নিশ্চিত করা।

গুজরাতে ৭ শতাংশ দলিত ভোটার রয়েছে। এঁরা যাতে বিজেপিকে ভোট না দেয় সেটা নিশ্চিত করতেই তিনি ময়দানে নেমেছেন বলে জানিয়েছেন মেওয়ানি। নিজে নির্দল হিসাবে লড়বেন বলে টুইটারে ঘোষণা করেছেন মেওয়ানি। বানসকাঁথা জেলার ভাদগম থেকে লড়বেন বলে জানিয়েছেন।

এই আসনে মনিভাই বাঘেলা-র লড়ার কথা ছিল। তবে কংগ্রেস তাঁকে এই আসনে লড়তে বারণ করেছে বলে জানিয়েছেন এই কংগ্রেস নেতা। মেওয়ানির সঙ্গে সমঝোতার পরই কংগ্রেস সরে এসেছে।

প্রসঙ্গত, এই নির্বাচনে দলিত, ওবিসি, পতিদার সহ একাধিক সম্প্রদায়ের সমর্থন কংগ্রেস পাচ্ছে। বিজেপির বিরুদ্ধে এরা সকলে মিলে কোমর বেঁধেছে। যার ফলে আগামী ৯ ও ১৪ ডিসেম্বরে দুই দফায় গুজরাত নির্বাচন বেশ জমজমাট হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+