Maha Kumbh: ২১ কিমি পায়ে হেঁটে মহাকুম্ভে এসে মর্মান্তিক পরিণতি, পদপিষ্ট হয়ে মৃত্যু ঝাড়খণ্ডের ব্যাঙ্ক কর্মীর

Maha Kumbh Stampede: মৌনী অমাবস্যায় মর্মান্তিক পরিণতি। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু বহু পুণ্যার্থীর (Devotees)। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণ হারিয়েছেন ৩০ জন। জখম হয়েছেন একাধিক। মৃতদের মধ্যে রয়েছেন ঝাড়খণ্ডের ঘাটশিলার এক ব্যাঙ্ক কর্মীও (Bank Employee)। বছর ৫৮-এর ওই ব্যাঙ্ক কর্মী ২১ কিলোমিটার হেঁটে প্রয়াগরাজে পুণ্যস্নানে অংশ নিতে এসেছিলেন।

বুধবার কাকভোরে মহাকুম্ভে পদপিষ্ট (Stampede) হয়ে মারা যান তিনি। মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে শাহী স্নান সারতে অগণিত ভক্তের সমাগম হয়েছিল ত্রিবেণী সঙ্গমে। জানা গিয়েছে মৃত ওই ব্যাঙ্ক কর্মীর নাম শিবরাজ গুপ্তা। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৬ জন পুণ্যার্থীর সঙ্গে পুণ্যস্নান সারতে মহাকুম্ভে এসেছিলেন তিনি। সেখানেই হল মর্মান্তিক পরিণতি।

kumbh

১৬ জনের দলে অধিকাংশরাই এসেছিলেন পরিবারের সঙ্গে। কিন্তু শিবরাজ এসেছিলেন একাই। মঙ্গলবার গভীর রাতে শিবরাজ ও তাঁর বন্ধু কমল মণ্ডল এবং রাজ শ্রীবাস্তব এসে পৌঁছন প্রয়াগরাজের (Prayagraj) সঙ্গমে এসে পৌঁছন।

তারই কিছুক্ষণ পর বুধবার কাকভোরে পদপিষ্টের ঘটনা ঘটে। ভিড় ক্রমশ বাড়তে থাকে। চারিদিকে হুলস্থুল পড়ে যায়। শিবরাজকে ভিড় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ভিড়ের মাঝে পড়ে পদপিষ্ট হন তিনি।

আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শিবরাজের। ভিড়ের মাঝে শ্বাস নিতে যথারীতি কষ্ট হচ্ছিল তাঁর। ভিড়ের মাঝে লুটিয়ে পড়েন তিনি। পরে দমবন্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী। পদপিষ্টের ঘটনায় অনেক জখম হন।

ভিড়ের মাঝে আলাদা হয়ে যান দলের অনেকেই। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, অত্যধিক ভিড়ের কারণে ঘাটের কাছে থাকা ব্যারিকেড ও আখাড়া দূরে সরে যায়। যার জেরে ভিড়ের চাপে মাটিতে শুয়ে থাকা পুণ্যার্থীরা পদপিষ্ট হয়ে মারা যান।

মঙ্গলবার রাতে শেষবারের জন্য স্বামীর সঙ্গে কথা হয়েছিল শিবরাজ গুপ্তার স্ত্রী পুনম রাজের। ভিড়ের কারণে ২১ কিলোমিটার হেঁটে প্রয়াগরাজের সঙ্গমে আসতে হয়েছিল বলে ফোনে জানিয়েছিলেন তিনি। ভোরের মধ্যে পদপিষ্টের ঘটনা চাউড় হতে শুরু করে।
এরপর স্বামীকে একাধিকবার ফোনে পাওয়ার চেষ্টা করেন পুনম। কিন্তু ফোন ধরেননি শিবরাজ। দুপুর ১টা নাগাদ স্বামীর মৃত্যুর খবর পান পুনম। ঝাড়খণ্ড স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের কর্মী ছিলেন শিবরাজ। স্ত্রী ছাড়াও ছেলে, মেয়েকে রেখে চলে গেলেন শিবরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+