Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের বিধায়কদের গড় সম্পত্তি ৩.৭ কোটি, তৃতীয় ধনী কল্পনা সোরেন
jharkhand assembly election 2024: সামনেই ঝাড়খণ্ড বিধানসভা উপনির্বাচনের প্রচার চলছে জোরকদমে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঝাড়খণ্ডের বিধায়কদের সম্পত্তি কত? কে সব থেকে বেশি ধনী? সেই সব তথ্য সামনে চলে আসছে। আর সেই সব তথ্য নাড়িয়ে দিতে পারে ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের।
কোটি টাকার নীচে সম্পত্তি নেই ঝাড়খণ্ডের বিধায়কদের৷ তাও আবার এক, দেড় কোটির নয়। সেই অঙ্ক অনেকটাই বেশি। তথ্য বলছে, ঝাড়খণ্ডের বিধায়কদের গড় সম্পত্তি ৩.৭ কোটি টাকা। আর তার মধ্যে সব থেকে বেশি সম্পত্তি কার? নাম শুনলে চমকেও যেতে পারেন।

কল্পনা সোরেনের সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকার৷ এই কল্পনা সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী। গান্ডে বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি। তথ্য বলছে, তিনি রাজ্যের তৃতীয় ধনী বিধায়ক। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ঝাড়খণ্ড ইলেকশন ওয়াচ মাধ্যমে তথ্য সামনে এসেছে। কল্পনার ২৫ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ রয়েছে। অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮.৭ কোটি।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গিয়েছে, ঝাড়খণ্ডের বর্তমান বিধায়কদের গড় সম্পত্তি ৩.৭৬ কোটি টাকা। সবচেয়ে ধনী বিধায়ক হলেন লোহারদাগা বিধায়ক রামেশ্বর ওরাওঁ। মোট সম্পত্তি ২৮ কোটি টাকা। দ্বিতীয় স্থানে আছেন পাঙ্কির বিধায়ক কুশওয়াহা শশী ভূষণ মেহতা। তার সম্পত্তির পরিমাণ ২৭ কোটি টাকা।
৭৪ জন বর্তমান বিধায়কের মধ্যে মোট ৫০ বা ৬৪ শতাংশই কোটিপতি। বিধায়কদের মধ্যে, বিজেপির ১৯ জন, জেএমএমের ১৭ জন রয়েছেন। কংগ্রেসের নয় জন রয়েছেন এই তালিকায়। এজেএসইউ পার্টির তিন জন বিধায়কই কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তির মালিক৷
সিল্লির বিধায়ক সুদেশ কুমার মাহতো আয়কর রিটার্নে সর্বোচ্চ আয় ঘোষণা করেছেন। সেই অঙ্কের পরিমাণ ২.৬ কোটি টাকা। এই পরিসংখ্যানে নিজের, তার স্ত্রী ও অন্যান্যদের আয়ও অন্তর্ভুক্ত।
৩৬ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। দুই বিধায়ক হত্যা সংক্রান্ত মামলায় জড়িয়ে। একজন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। বিজেপির ১৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। জেএমএমের ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। কংগ্রেসের আট জন ফৌজদারি মামলা রয়েছে।
১২ ক্লাস পাশ করেছেন ২৩ জন বিধায়ক। ৪৭ জন স্নাতক বা উচ্চতর ডিগ্রির কথা জানিয়েছেন। দুজন বিধায়ক ডিপ্লোমা করেছেন। আর দুজন নিজেকে শিক্ষিত বলে জানিয়েছেন। ঝাড়খণ্ডে ১৩ ও ২০ নভেম্বর বিধানসভা নির্বাচন। ২৩ নভেম্বর গণনা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications