Jharkhand: মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ চম্পাই সোরেনের! ঝাড়খণ্ডে সরকারের গঠনের দাবি হেমন্ত সোরেনের
Jharkhand: বুধবার সন্ধেয় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চম্পাই সোরেন। এদিন তিনি রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের হাতে পদত্যাগপত্র তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন জেএমএম নেতৃত্বাধীন জোটের নেতা ও বিধায়করা। পাশাপাশি হেমন্ত সোরেন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবিপত্র তুলে দেন। পরবর্তী মউখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য সময়ও চেয়েছেন হেমন্ত সোরেন।
এদিকে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তিনি সেই দায়িত্ব পালন করেছেন। হেমন্ত সোরেন ফিরে আসার পরে জোট ও দল সিদ্ধান্ত নেয় তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। সেই কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য, গত ৩১ মার্চ ইডি হেমন্ত সোরেনকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে রাজভবনে গিয়ে পদত্যাগপত্র পেশ করেন হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনের গ্রেফতারির পরে তাঁর স্ত্রী কল্পনা সোরেনের নাম মুখ্যমন্ত্রীর পদে আলোচনায় এসেছিল। যদি অভিজ্ঞতার প্রেক্ষিতে জেএএমের তরফে 'ঝাড়খণ্ড টাইগার' চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব দেওয়া হয়।
গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশে জামিন পান হেমন্ত সোরেন। সেই দিনই তিনি জেল থেকে মুক্তি পান। এদিকে এদিন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের রাঁচির বাসভবনে ঝাড়খণ্ডের মহাজোটের বিধায়কদের একটি বৈঠক হয়। সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন ছাড়াও জেএমএমস আরজেডি এবং কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন ইন্ডিয়া ব্লকের বিধায়করাও। সেখানে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেন শপথ নিলে তিনি রাজ্যের ১৩ তম এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। প্রসঙ্গত, ২০০০ সালের ১৫ নভেম্বর বিহারকে ভাগ করে আলাদা হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠন করা হয়।












Click it and Unblock the Notifications