Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের আসন রফা চূড়ান্ত, বিজেপিকে হেমন্তের গুগলিতে চর্চা

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের জন্য আসন রফা চূড়ান্ত করে ফেলল ইন্ডিয়া জোট (INDIA Bloc)। সরকার বাঁচানোর চ্যালেঞ্জ হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে।

৮২ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন হবে ২ দফায়। চলতি মাসের ১৩ ও ২০ তারিখ ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা ২৩ নভেম্বর।

Jharkhand Assembly Election 2024

ইন্ডিয়া জোটের যে আসন ভাগাভাগি হলো তাতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা লড়বে ৪৩টি আসনে। অর্থাৎ মোট আসনের অর্ধেকেরও বেশি আসনে লড়বে ক্ষমতাসীন জেএমম। কংগ্রেসকে দেওয়া হলো ৩০টি আসন। রাষ্ট্রীয় জনতা দল ৬টি এবং বামেরা তিনটি আসনে লড়বে।

রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি এবং বামেদের যে মোট ৯টি আসন দেওয়া হয়েছে তার মধ্যে নিরসা, সিন্দরি ও বাগোদরের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। ধানওয়াড়, ছত্তরপুর ও বিশ্রামপুর আসনে ইন্ডিয়া জোটের দলগুলির বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। উল্লেখ্য, ধানওয়াড়ে বিজেপি প্রার্থী করেছে সিনিয়র নেতা তথা প্রাক্তন সাংসদ বাবুলাল মারান্ডিকে।

জেএমএমের সাধারণ সম্পাদক বিনোদ পাণ্ডে বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আরজেডি ও সিপিআইএম-এল ইন্ডিয়া জোটে থেকে লড়ছে। তিনটি আসন বাদে সব জায়গাতেই জোট বেঁধেই লড়াই হবে। আসন ভাগাভাগি চূড়ান্ত করার সময় ঠিক হয়েছে, ওই তিনটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। যার মধ্যে ধানওয়াড়ে জেএমএম ও সিপিআইএম-এল প্রার্থী দিচ্ছে।

তবে ইন্ডিয়া জোট এখনও সরকারিভাগে আসন রফার বিষয়টি ঘোষণা করেনি। জেএমএম ইতিমধ্যেই প্রথম তালিকা প্রকাশ করে দিয়েছে। বারহেত থেকে লড়ছেন হেমন্ত সোরেন। গান্ডে থেকে লড়বেন হেমন্তের স্ত্রী কল্পনা সোরেন। হেমন্ত সোরেন অনেক আগেই বলেছিলেন, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটই লড়বে। কংগ্রেস ও জেএমএম ৭০টি আসনে প্রার্থী দেবে।

এরই মধ্যে আজ হেমন্ত সোরেন কেন্দ্রকে অনুরোধ করেছেন, কয়লা বাবদ ঝাড়খণ্ডের বকেয়া ১.৩৬ লক্ষ কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্য। ঝাড়খণ্ডের জন্য যা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি। ঝাড়খণ্ডীরা যাতে প্রাপ্য অর্থ কেন্দ্রের কাছ থেকে পায় সেজন্য সহায়তা করার জন্য

বিজেপি সাংসদ ও জনপ্রতিনিধিদেরও অনুরোধ করেছেন হেমন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঝাড়খণ্ড সফরের আগে যা তাৎপর্যপূর্ণ বলেই দেখছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৩০টি, কংগ্রেস ১৬টি ও রাষ্ট্রীয় জনতা দল ১টি আসন পেয়েছিল। বিজেপির ঝুলিতে ছিল ২৫টি আসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+