হাসিনার হেলিকপ্টার কেন প্রবেশ করতে দেওয়া হল? বাংলাদেশের সঙ্গে কী যোগ মোদীর! বিস্ফোরক হেমন্ত সোরেন
Jharkhand Assembly Election 2024: বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সীমান্তবর্তী রাজ্যগুলিকে বারবার দোষারোপ করেছেন তিনি। এবার পাল্টা আক্রমণ শানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাজ্যগুলিকে বারবার দোষারোপ করা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন হেমন্ত সোরেন (Jharkhand Chief Minister Hemant Soren) ।
গারোয়া বিধানসভা কেন্দ্রে ভোট (Jharkhand Assembly Election 2024) প্রচারে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন বলেন, "বাংলাদেশ ইস্যুতে দ্বিচারিতা করেছেন বিজেপি নেতারা।" বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে তিনি প্রশ্ন করেছেন, কোন যুক্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হল ভারতে? হেমন্ত সোরেন বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেওয়ার সময় সংবিধান মেনে কাজ করার কথা বলেছিলেন। সমাজের সব স্তরকে সমান অধিকার দেওয়ার কথা বলেছিলেন। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার সঙ্গে বাংলাদেশের ভিতরে ভিতরে কী যোগ আছে? শেখ হাসিনার হেলিকপ্টার এখানে প্রবেশ করতে দেওয়া হল কেন? আপনি কি তাঁকে আশ্রয় দিয়েছেন?"
একদিন আগেই ঝাড়খণ্ডের প্রচারে গিয়ে রাঁচির একটি সভা থেকে অমিত শাহ অভিযোগ করেছেন ঝাড়খণ্ডের সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায় ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে বলেও আক্রমণ করেছেন তিনি। এর উত্তরেই আজ অমিত শাহ, নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন হেমন্ত সোরেন। তাঁর আরও প্রশ্ন, ঝাড়খণ্ডে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কেন যোগান দেওয়া হয় বাংলাদেশকে?
হেমন্ত সোরেনের বক্তব্য হল, ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক দূষণ সহ্য করতে হয় সে রাজ্যের মানুষকে। যায় বাংলাদেশে। এতকিছু সত্ত্বেও সীমান্ত রক্ষা করা কেন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নয়, সেই প্রশ্ন তুলেছেন সোরেন।
আগামী ১৩ ও ২০ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। ইন্ডিয়া জোটের শরিক হিসেবে লড়বে জেএমএম। তার আগে প্রচারে ঝড় তুলছেন সব দলের নেতারা (Jharkhand Assembly Election 2024)।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications