এক রাতের হোটেল ভাড়া ২৫ হাজার টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের

কর্নাটকে সরকার পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। পদত্যাগী বিধায়কদের বিজেপির শ্যেণ দৃষ্টি থেকে বাঁচাতে জোট শিবিরে এখন ত‌ৎপরতা তুঙ্গে।

কর্নাটকে জোট সরকারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতা ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। পদত্যাগী বিধায়কদের বিজেপির শ্যেণ দৃষ্টি থেকে বাঁচাতে জোট শিবিরে এখন ত‌ৎপরতা তুঙ্গে। রাতারাতি তাঁদের চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে। সেখানে বিলাসবহুল ভিলায় রাখা হয়েছে তাঁদের। যার এক রাতের ভাড়া ২৫০০০ টাকা। মুম্বইয়ের এই বিলারবহুল পাঁচতারা হোটেলের এক একটা ঘরের এক রাতের ভাড়া ১০,০০০ টাকা। পদত্যাগী ১০ বিধায়ককে রাখা হয়েেছ এই পাঁচতারা হোটেলে। আর তিন বিধায়ককে উড়িেয় িনয়ে যাওয়া হয়েছে শিরডি।

এক রাতের ভাড়া ২৫,০০০ টাকা, দলবদল রুখতে বৈভবের দিন যাপন কর্নাটকের বিধায়কদের

জেডিএস তার সব বিধায়কদের হাতে রাখতে কোডাগুর পেডিংটন রিসর্টে রাখা হয়েছিল। সেই ভিলাতে ১০টি প্রাইভেট পুল রয়েছে। রয়েছে সাতটি বাংলো। তাতে রয়েছে ডিলাক্স রুম। পুল ছাড়া এক একটি ভিলার ভাড়া ৯০০০ টাকা। আর পুল সহ এক একটি ভিলার ভাড়া ২৫,০০০ টাকা।

যদিও এই ঘটনা এই প্রথম নয় এর আগেও জোট সরকার গঠনের সময় এই একই ভাবে কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের সরিেয় নিয়ে যাওয়া হয়েছিল। ২০১৭ সালে একই ভাবে রাজ্যসভা ভোটের আগে গুজরাটে একই ভাবে
বিধায়কদের হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছিল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+