ফের নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর! জঙ্গিদের ছোঁড়া গুলির লড়াইয়ে শহিদ এক সেনা অফিসার, জখম আরও দুই

ফের নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত এলাকা। আর এই গুলির লড়াইয়ে ফের এক সেনা অফিসার শহিদ হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জঙ্গিদের ছোঁড়া গুলিতে আরও দুই সেনা জওয়ান জখম হয়েছ

ফের নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত এলাকা। আর এই গুলির লড়াইয়ে ফের এক সেনা অফিসার শহিদ হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, জঙ্গিদের ছোঁড়া গুলিতে আরও দুই সেনা জওয়ান জখম হয়েছে বলে বলে জানা গিয়েছে।

ফের নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীর

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৌরি জেলার বিম্বার গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার পরেই গোটা এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে।

শুধু তাই নয়, এই ঘটনা সামনে আসার পরেই হাই অ্যালার্টে রাখা হয়েছে সেনাবাহিনীকে। অন্যদিকে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই দিল্লিতে গোপন অপরেশন চালাচ্ছে সেনা। তবে সোমবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে শহিদ হন পাঁচ জওয়ান। শহিদ হয়েছেন আরও এক অফিসার।

তবে দীর্ঘক্ষণ পুঞ্চ সেক্টরে জঙ্গিদের সঙ্গে লড়াই জারি ছিল। সূত্রের খবর, স্থানীয় জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। রবিবার রাতেই সেনার কাছে খবর আসে। এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে সেনাবাহিনীকে অ্যালার্ট করা হয়। খবর পাওয়ার পরেই গোটা এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলে।

কিন্তু প্রবল বৃষ্টি এবং মেঘের কারনে সেনাকে প্রথমেই বেগ পেতে হয়।। শুধু তাই নয়, এই অপারেশন মেন রোড থেকে চার কিলোমিটার ভিতরে জংলের মধ্যে শুরু হয়। গোটা রাত জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চালায়। সকালের দিকে ঘন জঙ্গল এবং পাহাড়ের নীচে জঙ্গিদের লুকিয়ে থাকার খোঁজ পায় সেনা।

আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ফায়ারিং। জঙ্গি এবং সেনার মধ্যে প্রায় কয়েক ঘন্টা ধড়ে চলে গোলাগুলি। আর তাতেই পাঁচ জওয়ান গুরুতর আহত হয়। যদিও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁদের। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রাখা হয়। এই ঘটনার পর থেকেই কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে জঙ্গিদের।

গত ৪৮ ঘন্টা আগেও বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার জঙ্গি-সেনা গুলির সংঘর্ষে উত্তপ্ত কাশ্মীর। তবে শেষ পাওয়া খবর পজন্ত এখনও গুলির লড়াই চলছে। ঘটনার পরে ভারত-পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্টে রাখা হয়েছে সেনাবাহিনীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+