কাশ্মীরে প্রবল তুষারপাতে আটকে জওয়ান পৌঁছতে পারলেন না নিজের বিয়ের মণ্ডপেই! শেষে ঘটল কোন ঘটনা

কাশ্মীরে প্রবল তুষারপাতের জেরে বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না জওয়ান! সেনার তরফে এল কোন টুইট

হিমাচলের প্রত্যন্ত গ্রামে বসেছিল আসর। সেরাজ্যের বরফে মোড়া মাণ্ডিগ্রামে শুরু হয়ে গিয়েছিল ঘরের ছেলে সুনীলের বিয়ের আসর। বরযাত্রী যাত্রাও করে নিয়েছিল পার্শ্ববর্তী দালেদ গ্রামে। এমন পরিস্থিতিতে সুনীল আটকে পড়েন ব্যাপক তুষারপাতে। জানিয়ে রাখা ভালো, এই সুনীলের পরিচিতি শুধু হিমাচলের ভূমিপুত্র হিসাবেই নয়, তিনি ভারতীয় সেনার সাহসী জওয়ানও বটে।

কাশ্মীরে প্রবল তুষারপাতের জেরে বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না জওয়ান! সেনার তরফে এল কোন টুইট

জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত বিয়ে। যে আসর ঘিরে বহুজনের মনেই বেশ কিছু স্বপ্ন থাকে। জীবনসঙ্গীকে নিজের করে নেওয়ার এই আসরের প্রতিটি মুহূর্তকে প্রাণোজ্জ্বল করতে সকলেই চান। আর সেই বিয়ের আসরেই পৌঁছতে পারলেন না জওয়ান সুনীল। জানুয়ারির ১ তারিখে ছুটি নিয়ে বান্দিপোরার ক্যাম্পে পৌঁছন সুনীল । সেখানে থেকে বিয়ের উদ্দেশে হিমাচলের দিকে রওনা হতেই বরফে আটকে যান তিনি। ততক্ষণে বাড়িতে সকলেই 'বর' বেশে সুনীলকে দেখতে অপেক্ষারত। কিন্তু তিনি সেখানে পৌঁছতে পারেননি। দেশের সুরক্ষায় ব্রতী এই জওয়ানকে ঘিরে এরপর এক মন ছুঁয়ে নেওয়া বার্তা দেয় ভারতীয় সেনা।

'জীবন অপেক্ষা করবে'.. এমন এক বার্তা দিয়েই ভারতীয় সেনা টুইটে জানায় জীবন এভাবেই এগিয়ে যায়। আর ভারতীয় সেনার কাছে চিরকালই দেশ আগে। যার জেরে এই সাহসী সেনা জওয়ানরা বিয়ে বাতিল করতেও পিছপা হননা। সেনার টুইটে জানানো হয়েছে, একটি নতুন দিন সুনীলের বিয়ের জন্য ধার্য করা হয়েছে। আর সমস্ত টুইটের শেষে লেখা রয়েছে , 'এটা আরেকটা দিন মাত্র একজন জওয়ানের জন্য'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+