জাঠ সংরক্ষণ : আলোচনায় বসতে রাজি সরকার, তবুও থামছে না আন্দোলনের আগুন
রোহতক/নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : জাঠ সংরক্ষণ নিয়ে এখনও উত্তপ্ত হরিয়ানা। বিশেষ করে রোহতক এবং জিন্দ এলাকায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। চাকরি ও শিক্ষার ক্ষেত্রে জাঠ সংরক্ষণের দাবিতে আন্দোলন চলছে। আর তারই জেরে পুলিশের গাড়িতে , বাসে, শপিং মলে আগুন জ্বালিয়ে দিল বিক্ষোক্ষকারীরা। রোহতকে কারফিউ ঘোষণা হলেও সেনাবাহিনীর সামনেই রোহতকে একের পর এক হিংসা ঘটিয়ে চলেছে বিক্ষোক্ষকারীরা।

বর্তমান পরিস্থিতি একঝলকে দেখে নেওয়া যাক
১) নতুন করে হিংসার ঘটনায় শনিবার সন্ধ্যায় ঝাঁঝরে ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে কৈথালে আরও একজনের মৃত্যু হয়েছে। রোহতকের পাশাপাশি হিসার ও হনসি এলাকায় শনিবার সন্ধ্যে থেকে কারফিউ জারি করা হয়েছে।
২) কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং জানিয়েছেন, জাঠ সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করার সময় এসেছে। সম্প্রদায়ের সঙ্গে কথা বলার জন্য শীর্ষ নেতৃত্ব তাঁকে অনুমতি দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
৩) জাঠ সংরক্ষণের আঁচ পৌছল দিল্লিতেও। শনিবার সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা। জাতীয় সড়ক ১ অবরোধ করা হয়।
৪) ১৫ ফেব্রুয়ারি থেকে চলা আন্দোলনের জেরে এখনও পর্যন্ত ৮০০টি মতো ট্রেন বাতিল হয়েছে। দুর্ভোগে নয়াদিল্লি স্টেশনে যাত্রীরা। রাস্তায় অবরোধ করে রাখায় সেনাকর্মীরা চপারে করে রোহতকে পৌঁছেছেন।
৫)বুদ্ধখেড়া রেল স্টেশনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিলে জিন্দে কারফিউ ঘোষণা করা হয়।
৬) জাঠ আন্দোলনের জেরে জল সঙ্কটে দিল্লি। ৭০ শতাংশ জল পরিষেবা অবরুদ্ধ আন্দোলনের কারণে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications