Weather Forecast: নতুন বছরে জানুয়ারিতেই গরম পড়ে যাবে দেশের বহু রাজ্যে, আইএমডি দিল পূর্বাভাস
গতবছর একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শোনা গিয়েছিল, যে এবারে আর শীত সেই অর্থে পড়বে না। জাঁকিয়ে শীত যা পড়ে গিয়েছে সেটাই, তার বদলে আর ঠান্ডার তীব্রতা বাড়বে না। স্বাভাবিক ভাবেই শীতপ্রেমী মানুষদের মন ভেঙে যায় এই পূর্বাভাসে। তবে নতুন বছর কিন্তু শীতের দাপট দেখা যাচ্ছে অন্যরকমই। অন্তত এরাজ্যে শীতের দাপটটা রয়েছে। তবে ভারতের অন্যান্য রাজ্যে কিন্তু ঠান্ডা নিয়ে মন খারাপের খবরই শোনাল আইএমডি।
পূর্ব, উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য অঞ্চলের কিছু এলাকা ব্যতীত জানুয়ারি মাসে ভারতের বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ বা IMD ইতিমধ্যেই জানিয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র এদিন এই বিষয়ে বলেছেন, উত্তর-পশ্চিম, মধ্য ও পূর্ব ভারতের কিছু অংশ এবং দক্ষিণ উপদ্বীপের কেন্দ্রীয় অংশগুলি ব্যতীত দেশের বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
তিনি বলেন, মধ্য ভারতের পশ্চিম ও উত্তর অংশে জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে বেশি শৈত্যপ্রবাহ অনুভব করা যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া আইএমডি বলেছে যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে উত্তর ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। দীর্ঘকালীন গড় (এলপিএ) এর ৮৬ শতাংশেরও কম হবে। ১৯৭১-২০২০ ডেটার উপর ভিত্তি করে বলতে গেলে বলা যেতে পারে, এই সময়ের মধ্যে উত্তর ভারতের গড় বৃষ্টিপাত হয়ে থাকে প্রায় ১৮৪.৩ মিমি। তবে এবছর মনে করা হচ্ছে সেই বৃষ্টির পরিমাণও কম হবে অন্যান্য বছরের তুলনায়।
উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য যেমন পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে গম, মটর, ছোলা এবং বার্লি সহ রবি শস্য চাষ হয়। আর গরম কালে এপ্রিল থেকে জুন মাস এই সময়ের মধ্যে ফসল তোলা হয়। তবে এবছর আবহাওয়ার খামখেয়ালির জন্যে বদলেছে সবটা। চাষাবাদেও এই আবহাওয়ার প্রভাব পড়েছে। আর এরপর জানা যাচ্ছে, এবারে শীতকালীন বৃষ্টিও কম হবে, ফলের শস্যের ওপর প্রভাব আরও পড়বে বলেই আশঙ্কা করছেন চাষীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications