অরুণ জেটলির জম্মু সফরের আগে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, সমাপতন? প্রশ্ন ওমর আবদুল্লার
সূত্রের খবর অনুযায়ী, ছোট আগ্নেয়াস্ত্র, রকেট এবং ৮২ এমএম মর্টার সেল দিয়ে আক্রমণ শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। পুঞ্চ জেলার মেন্ধার-ভিমবারগলি-কেরি অঞ্চলে সকাল সাতটা নাগাদ প্রথম আক্রমণ করে পাকিস্তানি বাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার একথা জানিয়েছেন।
সেনাবাহিনীর ওই বরিষ্ঠ আধিকারিক এও জানিয়েছেন যে, এই ঘটনায় এখনও ভারতীয় শিবিরে হতাহতের কোনও খবর নেই। পাকিস্তান হামলা শুরু করলে ভারতীয় সেনারাও পর্যাপ্ত শক্তি নিয়ে পাল্টা জবাব দিচ্ছে। ভারতীয় শিবিরের তরফেও সম শক্তিশালী আগ্নেয়াস্ত্র ও মর্টার সেল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
একদিন আগেই পুঞ্চের তারকুন্ডির পাশ্ববর্তী এালাকায় শক্তিশালী বিস্ফোরণ হয়। এই ঘটনায় এক জওয়ানের মৃত্যও হয় পুঞ্চের সীমান্তে। উল্লেখ্য ২০১৩ সালে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পাকিস্তানি সৈন্য বাহিনীর তরফে জম্মুর সীমান্ত এলাকায় ১৯ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ ওঠে। মোট ১৪৯টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১২ জওয়ানের মৃত্যু হয় এবং ৪১ জন জওয়ান গুরুতর জখম হন।
এরপর ২০১৩-র অক্টোবর মাসেও জম্মুতে পাকিস্তানি সৈন্যবাহিনীর হাংলা অব্যাহত থাকা। মোট ৯ দিনে ২৬টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে।
এদিকে অরুণ জেটলির প্রথমবার জম্মু কাশ্মীর সফরে আসার সময়ই কেন পাকিস্তানি সৈনবাহিনীর এই হামলা তা নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। টুইটারে টুইট করে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামীকাল প্রতিরক্ষা মন্ত্রীর জম্মু ও কাশ্মীর সফর কী শুধুই সমাপতন?
Significant ceasefire violation in Rajouri & Poonch with reports of some shells having landed in civilian areas. Some livestock loss.
— Omar Abdullah (@abdullah_omar) June 13, 2014
Is it just a coincidence that the Defence Minister is visiting J&K, for his 1st visit, to review the security situation tomorrow? #ceasefire
— Omar Abdullah (@abdullah_omar) June 13, 2014
Click it and Unblock the Notifications