Jammu Kashmir and Haryana Election Result 2024: গণনার সকালে সংকীর্তনে সাইনি, ট্রেন্ড আসতেই উৎসবের মুডে কংগ্রেস
Jammu Kashmir Haryana Election Result 2024: জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার বিধানসভা ভোটের ফলাফল আজ। সকাল সাড়ে আটটার প্রাথমিক ট্রেন্ড (Primary Trend) বলছে, জম্মু কাশ্মীরে কাঁটায় কাঁটায় টক্কর কংগ্রেস এনসি জোট (NC Cong alliance) ও বিজেপির (BJP)। এদিকে হরিয়ানায় ঝড়ের গতিতে এগোচ্ছে কংগ্রেস (Congress)। বেশকিছু আসনে এগিয়ে রয়েছে বিজেপিও। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী হরিয়ানায় খাতাই খুলতে পারেন কেজরিওয়ালের আপ (AAP)।
বুথ ফেরত সমীক্ষাই বলে দিয়েছিল হরিয়ানার কংগ্রেসের জয়ের ইঙ্গিত। তবু জয় নিয়ে আত্মবিশ্বাসী হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি (Nayab Singh Saini)। ভোটগণনার সকালে ব্রহ্ম সরোবরের দক্ষিণমুখী হনুমান মন্দিরে হাজির মুখ্যমন্ত্রী। পুজো দিয়ে মন্দিরে সংকীর্তনে মাতলেন নয়াব সিং সাইনি।

মন্দির থেকে বেরিয়ে ভোটের ফলাফলের ট্রেন্ড নিয়ে প্রতিক্রিয়াও দেন সাইনি। বলেন, "হরিয়ানায় বিজেপি সততার সঙ্গে কাজ করেছে। কংগ্রেস দুর্নীতি ছাড়া আর কিছুই করেনি। গত ১০ বছরে হরিয়ানায় প্রচুর উন্নয়ন করেছে বিজেপি।" হরিয়ানার মসনদে তৃতীয়বার তারাই ক্ষমতায় আসবেন বলেও আশাবাদী বিজেপির সাইনি।
সাতসকালে মন্দিরে পুজো কাটিহালের (Katihal) কংগ্রেস প্রার্থী তথা কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার ছেলে আদিত্য সুরজেওয়ালার (Aditya Surjewala)। জয় নিয়ে আত্মবিশ্বাসের সুর তাঁর গলাতেও। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় ৭০টিই তাদের দখলে যাবে বলে আশাবাদী কংগ্রেস প্রার্থী।
গোটা হরিয়ানাবাসী পরিবর্তন চাইছে বলে মত সুরজেওয়ালার। ১০ বছরে বিজেপি দুর্নীতি আর ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে বলে আক্রমণ সুরজেওয়ালার। বিজেপির জমানায় মুল্যবৃদ্ধি হয়েছে বলেও দাবি তাঁর। কংগ্রেসের ৭ প্রতিশ্রুতিতে মানুষ সমর্থন জানিয়েছেন বলেও দাবি প্রার্থীর।
প্রাথমিক ট্রেন্ডে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) কংগ্রেস এনসি জোট এগিয়ে থাকলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এদিন সকালে মন্দিরে পুজো দেন জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি তথা নৌসেরা কেন্দ্রের প্রার্থী রবিন্দর রায়না (Rabinder Raina)। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উপত্যকায় তাঁরাই ক্ষমতায় আসবেন বলে দাবি বিজেপি প্রার্থীর। বিজেপি সমর্থিত নির্দলদের জয় নিয়েও আশাবাদী তিনি।
সকালেই দলের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কাশ্মীরের ন্য়াশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লা (Omar Abdullah)। কাশ্মীরে কংগ্রেস এনসি জোটের অদম্য লড়াইয়ের ফল ভোটের রেজাল্টেই প্রতিফলিত হবে বলে দাবি এনসি নেতার। সোমবারই পিডিপিকে (PDP) সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছিলেন বাবা ফারুক আবদুল্লা। যদিও পিডিপির তরফে কোনও প্রস্তাবই আসেনি হলে মঙ্গলবার সাফ জানিয়ে দিলেন ছেলে ওমর আবদুল্লা।
#WATCH | Delhi: Congress workers break into early celebrations outside the party office, ahead of the counting of votes for #HaryanaElections and #JammuKashmirAssemblyElection today. pic.twitter.com/WJdWzkMJjn
— ANI (@ANI) October 8, 2024
এদিকে, হরিয়ানার ট্রেন্ড সামনে আসতেই দিল্লিতে উৎসবের মেজাজে কংগ্রেস। দিল্লিতে দলের সদর দফতরের সামনে ঢাক ঢোল নিয়ে হাজির দলের কর্মী সমর্থকরা। কংগ্রেসের জয়ের আভাস মিলতেই প্ল্যাকার্ড হাতে স্লোগান কর্মী সমর্থকদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications