Jammu kashmir Election Result 2024: ভূস্বর্গের ক্ষমতায় আসছে বিজেপি! কীভাবে? রণকৌশল ফাঁস করলেন বিজেপি নেতাই
Jammu kashmir Election Result 2024: ভূস্বর্গের ক্ষমতায় আসছে বিজেপি! আর কিছুক্ষণের মধ্যেই সে রাজ্যে ফল প্রকাশ। আর তার আগে চাঞ্চল্যকর দাবি জম্মু-কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়না (Ravinder Raina)। তাঁর দাবি, সে রাজ্যে বিজেপি অন্তত ৩৫ টি আসন পাবে।
শুধু তাই নয়, একই বিচারধারার দলগুলি এবং নির্দলদের সমর্থনে সরকার গঠনে বড় ভূমিকা থাকবে বলেও মন্তব্য করেছেন বিজেপি নেতা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও পাল্টা বিজেপিকে রুখতে বড় বার্তা দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা।

তাঁর দাবি, পিডিপি সরকার গড়লে তাঁদের সমর্থন দেওয়া হবে। যা নিঃসন্দেহে চাপ বাড়াবে মোদী-শাহের। যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ বিজেপি (Jammu kashmir Election Result 2024) ।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের (Jammu kashmir Election Result 2024) বিজেপি প্রধান রবিন্দর রায়না (Ravinder Raina) এই প্রসঙ্গে আরও বলেন, বিজেপি অন্তত ৩৫ টি আসন পেতে পারে। বাকি ১৫ টি আসনের জন্যেও কার্যত রণকৌশল তৈরি করে ফেলেছেন বিজেপি নেতা। তাঁর দাবি, একই বিচারধারার যে সমস্ত রাজনৈতিল দল আছে এবং নির্দলদের সমর্থন পাওয়া যাবে। সব মিলিয়ে সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার ৫০ আসন বিজেপি পেরিয়ে যাবে বলেও দাবি করেছেন রবিন্দর।
#WATCH | J&K BJP President and candidate from Nowshera Assembly, Ravinder Raina says, "BJP has done work for the people of J&K...We are hopeful that we will win the elections with full majority...We will win 30-35 seats...The independent candidates supported by BJP will also… https://t.co/jkhUeCMQfz pic.twitter.com/ytyRBeb5vh
— ANI (@ANI) October 8, 2024
অন্যদিকে পুনর্গঠন আইন অনুসারে লেফটেন্যান্ট গভর্নর পাঁচজন বিধায়ককে মনোনয়ন করছেন বলেও এদিন জানান বিজেপি নেতা। যদিও শেষমেশ কি হয় জম্মু-কাশ্মীরের নির্বাচনের ফলাফল? সেদিকেই নজর সবার। তবে সে রাজ্যে এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাশ্মীরে দীর্ঘ ১০ বছর পর ভোট হল। ২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়া হয় সে রাজ্য থেকে। এরপর প্রথমবার ভোট হল। জম্মু-কাশ্মীরে এবার ভোট পড়েছে ৬৩.৪৫ শতাংশ। মোট ৯০টি আসনে ৮৭৩ জন প্রার্থী জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন
Jammu kashmir Election Result 2024: নজর থাকবে যাদের উপর-
কাশ্মীরে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা, বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না, আপনা পার্টি প্রধান সইদ আলতাফ বুখারি ও চারজন কাশ্মীরি পণ্ডিত।
Jammu kashmir Election Result 2024: কড়া নিরাপত্তা
কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মীরকে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি একাধিক অঞ্চল নো ট্র্যাফিক জোন তৈরি করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications