Jammu Kashmir and Haryana Election Results 2024: চাপা টেনশন, কেমন হবে হরিয়ানা-জম্মু-কাশ্মীরের ফল? নজর দেশের
Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024: কাউন্টডাউন শুরু! আর কিছুক্ষণ পরেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে। সকাল ৮ টা থেকে ভোট গণনা শুরু হবে। আশা করা হচ্ছে, সকাল ৯টার পর থেকেই প্রাথমিক ট্র্যান্ড আসতে শুরু করবে। তবে এবার গোটা
দেশের নজর জম্মু-কাশ্মীরের বিধানসভার ফলাফলের দিকে। দীর্ঘ ১০ বছর পর এবার সে রাজ্যে এবার নির্বাচন হয়েছে। ফলে সেখানকার মানুষ কার উপর আস্থা রাখছে তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে (Jammu Kashmir and Haryana Assembly Election Results 2024) ।

সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। সবার আগে পোস্টাল ব্যালট গণনা করা হবে। এরপর ইভিএমের ভোট গণনা শুরু হবে। প্রাথমিক ট্র্যান্ড সকাল ৮ টার পর থেকেই আসতে শুরু করবে। আর সেদিকেই নজর বিজেপি, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলগুলির।
Jammu Kashmir Assembly Election Results 2024: কাশ্মীরে বহুবছর পরে ভোট
কাশ্মীরে ২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর প্রথমবার ভোট হল। ২০১৪ সালের পর এখানে প্রথম বিধানসভা ভোটের আসর বসল। এবার এরাজ্যে ভোট পড়েছে ৬৩.৪৫ শতাংশ। মোট ৯০টি আসনে ৮৭৩ জন প্রার্থী জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাশ্মীরের হেভিওয়েটরা
কাশ্মীরে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা, কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা, বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না, আপনা পার্টি প্রধান সইদ আলতাফ বুখারি ও চারজন কাশ্মীরি পণ্ডিত।
কাশ্মীরে কেমন ভোট
কাশ্মীরে দশ বছর পর ফের বিধানসভা নির্বাচনের আসর বসেছিল। শান্তিপূর্ণভাবেই সেখানে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবছর কাশ্মীরে তিন দফা মিলিয়ে গড়ে ৬৩ শতাংশের বেশি ভোট পড়েছে। পুরুষ ভোট পড়েছে ৬৪.৬৮ শতাংশ এবং মহিলা ভোট পড়েছে ৬৩.০৪ শতাংশ। এছাড়া ৩৮.২৪ শতাংশ রূপান্তরকামী ভোটও পড়েছে।
Haryana Assembly Election Results 2024: হরিয়ানায় মূল লড়াই কংগ্রেস-বিজেপির
হরিয়ানায় মূল লড়াই হতে চলেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যেই। তবে আইএনএলডি-বিএসপি জোট, জেজেপি-আজাদ সমাজ পার্টির জোট, আম আদমি পার্টি কিছু কেন্দ্রে ভালো লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে। হরিয়ানায় মোট ১,০৩১ জন প্রার্থী ৯০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যার মধ্যে ১০১ জন মহিলা রয়েছে৷ নির্দল প্রার্থী রয়েছেন ৪৬৪ জন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications