জম্মু ও কাশ্মীরের ভারতের সঙ্গে পুনরেকত্রীকরণ হওয়া উচিত, উপত্যকায় পাকিস্তানের ‘অবৈধ দখলের' তীব্র নিন্দা

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানের প্রতি ফের স্পষ্ট সমর্থন জানালেন ব্রিটেনের কনজারভেটিভ দলের সাংসদ বব ব্ল্যাকম্যান। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরের সম্পূর্ণ অঞ্চলই ভারতের সঙ্গে পুনরেকত্রীকরণ হওয়া উচিত। একই সঙ্গে কাশ্মীর উপত্যকার একাংশে পাকিস্তানের উপস্থিতিকে 'অবৈধ দখল' বলে কড়া ভাষায় নিন্দা করেন তিনি।

রবিবার রাজস্থানের জয়পুরে কনস্টিটিউশনাল ক্লাবে আয়োজিত এক হাই টি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্ল্যাকম্যান বলেন, কাশ্মীর প্রশ্নে তাঁর অবস্থান কোনও সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩৭০ ধারা প্রত্যাহারের বহু আগেই তিনি এই দাবিতে সরব হয়েছিলেন।

ব্ল্যাকম্যান জানান, ১৯৯০ এর দশকের গোড়াতেই, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা থেকে বিতাড়নের ঘটনার পর তিনি এই ইস্যুতে সক্রিয় হন।
"আমি ২০১৯ সালে নয়, ১৯৯২ সালেই ৩৭০ ধারা বাতিলের দাবি তুলেছিলাম, যখন কাশ্মীরি পণ্ডিতদের ধর্ম ও পরিচয়ের কারণে নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য করা হয়েছিল," বলেন তিনি।

সেই সময় ব্রিটেনে বসে প্রতিবাদ আন্দোলনের কথাও স্মরণ করেন ব্রিটিশ সাংসদ। তাঁর কথায়, কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বড় সভা সমাবেশের আয়োজন করা হয়েছিল।
"মানুষকে জানাতে চেয়েছিলাম এটা অন্যায়, এটা অবিচার," বলেন ব্ল্যাকম্যান।

সন্ত্রাসবাদ প্রসঙ্গেও বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন বলে দাবি করেন তিনি। পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে ব্ল্যাকম্যান বলেন, জম্মু ও কাশ্মীরের একাংশে পাকিস্তানের নিয়ন্ত্রণ যেমন বেআইনি, তেমনই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগও গুরুতর।
"প্রথম থেকেই বলে এসেছি জম্মু ও কাশ্মীরের সমগ্র ভূখণ্ড ভারতের সার্বভৌমত্বের অধীনেই থাকা উচিত," স্পষ্ট মন্তব্য তাঁর।

কাশ্মীর প্রসঙ্গে ব্ল্যাকম্যানের এই বক্তব্য তাঁর আগের অবস্থানেরই পুনরাবৃত্তি। ২০২৫ সালের জুলাই মাসে পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরেও তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই সময় এক্স হ্যাণ্ডেলে দেওয়া বার্তায় তিনি হামলাকে 'বর্বরোচিত' বলে অভিহিত করেন ও ভারতের পাশে থাকার আহ্বান জানান।

ব্রিটিশ সংসদে বক্তব্য রাখতে গিয়ে পহেলগাম হামলার পর ভারতের পাল্টা সন্ত্রাসদমন অভিযান 'অপারেশন সিঁদুর' এর কথাও উল্লেখ করেন ব্ল্যাকম্যান। যদিও ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি, তবু সতর্ক করে বলেন এই শান্তি অত্যন্ত ভঙ্গুর।

পাকিস্তানকে ঘিরে আরও তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে ব্ল্যাকম্যান বলেন, সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলের চোখ খোলা উচিত। 'অপারেশন সিঁদুর' এর সময় তিনি পাকিস্তানকে কার্যত একটি 'ব্যর্থ রাষ্ট্র' বলেও মন্তব্য করেন এবং প্রশ্ন তোলেন সেখানে গণতন্ত্র না সেনাবাহিনী, আসলে কে দেশ চালাচ্ছে?

সবশেষে ভারতের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে ব্রিটিশ সাংসদের বক্তব্য, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়ানোই সঠিক ও ন্যায্য পথ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+