বিস্ফোরণের পর জম্মু বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা, বসল জ্যামার এবং ড্রোন মনিটরিং সিস্টেম

বিস্ফোরণের পর জম্মু বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা, বসল জ্যামার এবং ড্রোন মনিটরিং সিস্টেম

ড্রোন নিয়ে এবার বিশেষ তৎপর কেন্দ্র। জম্মু বিমানবন্দরে বসানো হয়েছে বিশেষ মনিটরিং সিস্টেম বসানো হয়েছে। সহজেই যাতে ড্রোন স্ক্যান করা যায় তার স্ক্যানার বসানো হয়েছে। বসানো হয়েছে বিশেষ ধরনের ব়্যাডার। কাশ্মীর বিমানবন্দরে বিস্ফোরণের তিন দিনের মধ্যে ইনস্টল করা হয়েছে এই দুই অত্যাধুনিক জিনিস।

ড্রোন দিয়ে নাশকতা

ড্রোন দিয়ে নাশকতা

গত রবিবার জম্মু বিমাববন্দরে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। একটি ড্রোনের সাহায্যে ছাদে ফুটো করে বিস্ফোরক ঢুকিয়ে জম্মু বিমানবন্দরের বিশেষ প্রযুক্তির ঘরে বিস্ফোরণ ঘটানো হয়। অনেক অপ্রত্যাশিতই ছিল জঙ্গিদের এই হামলা। এনআইএ জানিয়েছে এই ঘটনায় পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাহার ত রয়েছে। তারাই ড্রোনের সাহায্যে পরিকল্পিত বিস্ফোরণ ঘটিয়েছে।

বিশেষ প্রযুক্তি বসল জম্মু বিমানবন্দরে

বিশেষ প্রযুক্তি বসল জম্মু বিমানবন্দরে

ড্রোন হামলার পর জঙ্গিদের নিয়ে বিশেষ তৎপর কেন্দ্র। ঘটনার তিন দিনের মধ্যেই ড্রোন মোকাবিলায় জম্মু বিমান বন্দরে বসানো হয়েছে বিশেষ প্রযুক্তি। অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে সেখানে। একই সঙ্গে বসানো হয়েছে জ্যামারও। যাতে সহজেই ড্রোনের গতিবিধি স্ট্রেস করা যায় তার ব্যাবস্থা করা হয়েছে। ড্রোন নীতিতে পরিবর্তন আনার ভাবনা চিন্তা করছে কেন্দ্র।

উঁকি দিচ্ছে ড্রোন

উঁকি দিচ্ছে ড্রোন

জম্মু বিমান বন্দরে বিস্ফোরণের পরের দিনই কুলচাক মিলিটারি স্টেশনের আকাশে উঁকি দিয়েছে ড্রোন। সেনাবাহিনী দেখার সঙ্গে সঙ্গে গুলি চালায়। কিন্তু তার হদিশ আর পায়নি। তারপর থেকে দফায় দফায় জম্মু ও কাশ্মীরের আকাশে ড্রোনের দেখা মিলেছে। তারপরেই আরও নজরদারি বাড়িয়েছে সেনাবাহিনী। ড্রোন নিয়ে বিশেষ তৎপর কেন্দ্রও। এই নিয়ে গতকাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

আজ ফের ড্রোনের দেখা

আজ ফের ড্রোনের দেখা

বুধবার সকালে থেকে ফের জম্মুর তিনটি জায়গায় ড্রোনের দেখা মিলেছে। কুলচাক এলাকা ছাড়াও আরও দুটি জায়গায় ড্রোন উড়তে দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই সেটা জানিয়েছেন। তারপরেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এলাকায়। সেনা বাহিনী এবং পুলিশ উভয় পক্ষই ড্রোন নিয়ে নজরদারি চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+