জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ কি রিমোট কন্ট্রোলে ঘটানো হয়েছে! হাড়হিম করা তথ্য উঠতে শুরু করল
জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ কি রিমোট কন্ট্রোলে ঘটানো হয়েছে! হাড়হিম করা তথ্য উঠতে শুরু করল
জম্মু বিমানবন্দরের বিস্ফোরণের ঘটনায় রীতিমতো তোলপাড় দেশ। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘটনা নিয়ে চিফ এয়ার মার্শালের সঙ্গে আলোচনা করেছেন। এদিকে, এনআইএ থেকে এনএসডির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আর জম্মু বিস্ফোরণ ঘিরে একের পর এক হাড়হিম করা তথ্য় উঠে আসতে শুরু করে দিয়েছে। জম্মুর আজকের ঘটনা কেন কি ফের একবার ২০১৬ সালের পাঠানকোটের ঘটনাকে মনে করাচ্ছে? দেখা যাক কিছু তথ্য

২০১৬ সালে পাঠানকোটে কি ঘটেছিল?
২০১৬ সালে পাকিস্তানি জঙ্গিরা গুপ্ত পথে ভারতের পাঠানকোট বায়ুসেনার এয়ারবেসে ঢুকে পড়ে। জইশ-এ-মহম্মদের ৬ জঙ্গি সেদিন বায়ুসেনার সেই এয়ারবেসে আত্নঘাতী হামলা চালায়। ৩৬ ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সঙ্গে টানা লড়াই চলে তাদের। সেই ঘটনার পর ২০২১ ২৭ জুন। যেদিন ভোর রাতে দেখা যায় জম্মুর বায়ু সেনা পরিচালিত এয়ারবেসে প্রবল বিস্ফোরণ ঘটেছে। ২০১৬ সালে বায়ুসেনা বেসে হামলার পর ২০২১ সালে জম্মুর ঘটনাও কি জঙ্গি হামলারই নামান্তর? প্রশ্ন উঠতে শুরু করেছে।

রিমোট কন্ট্রোলেই কি ছিল বিস্ফোরণের চাবিকাঠি?
বিভিন্ন মিডিয়া চ্যানেল সূত্রের খবর, জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ ড্রোনের মারফৎ হয়েছে। আর সেই ড্রোন রিমোটে অন্য এক জায়গা থেকে অপারেট করা হচ্ছিল। এমনই দাবি সূত্রের। যদিও তদন্তকারী অফিসাররা এই নিয়ে এখনও মুখ খোলেননি। প্রাথমিক তদন্তে দাবি করা হচ্ছে যে, বিমানবন্দরে রাখা হেলিকপ্টারকে টার্গেট করে এই ড্রোন হামলা চালানো হয়েছে।

কেন ফের সন্দেহ পাকিস্তানের দিকে?
প্রসঙ্গত, জম্মুর ঘটনায় ফের একবার পাকিস্তানের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। এর আগে পাকিস্তান থেকে জম্মু সীমান্তের ভিতর ১২ কিলোমিটার এলাকায় ড্রোন দিয়ে অস্ত্র বর্ষণ হয়েছে। এদিকে , দেখা যাচ্ছে জম্মুতে বায়ুসেনার এয়ারবেস পাকিস্তান সীমান্ত থেকে ১৪ কিলোমিটার দূরে। ফলে সন্দেহের তির রয়েই যাচ্ছে ইমরান খানের দেশের দিকে। কাশ্মীর নিয়ে দিল্লিতে যখন হাইভোল্টেজ বৈঠক হল, ঠিক তারপরই এই ঘটনায় সন্দেহ আরও বেশি করে দানা বাঁধছে। এদিকে স্থানীয় কোনও এলাকা থেকে এই ড্রোন এসেছে কি না, তা নিয়েও রয়েছে জল্পনা।

সতর্কতা জারি
এদিকে ঘটনার জেরে পাঠানকোট সহ দেশের সমস্ত বায়ুসেনা বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। জারি হয়ে গিয়েছে অ্যালার্ট। এয়ার মার্শাল বিক্রম সিং ঘটনাস্থলের উদ্দেশে সকালেই রওনা হয়ে যান।

ভোররাতের অন্ধকারে জম্মু আকাশে কি দেখা যায়?
জানা গিয়েছে ২৬ জুন মধ্যরাত পার হতেই জম্মুতে এই বিস্ফোরণ ঘটে। অর্থাৎ খাতায় কলমে ২৭ জুন রাত ১টা ৩৭ মিনিট ও রাত ১ টা ৪২ মিনিটে পর পর বিস্ফোরণ ঘটে যায়। তার আগে বায়ুসেনার পেট্রোলিং বাহিনী রাতের আকাশে একটি সন্দেহজনক আলো দেখতে পান। তা দেখেই সেদিকে ছুঁটে যান তাঁরা। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। কয়েকজন অল্প আহত হন।












Click it and Unblock the Notifications