মসজিদের বদলে জমি নেব না, অযোধ্যা রায়ের পর সিদ্ধান্ত জামিয়াত উলেয়ামে হিন্দের

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ অযোধ্যায় বিতর্কিত জমি রাম লালা বিরাজমানের হাতে তুলে দিয়েছে। জানিয়েছে তিনি এই জমির মালিক। এবং নির্দেশ দিয়েছে অযোধ্যায় রাম মন্দির গঠিত হবে ট্রাস্টের মাধ্যমে। এজন্য সরকারকে দায়িত্ব নিতে বলা হয়েছে। একই সঙ্গে মুসলিমদের অযোধ্যাতে কোনও একটি জায়গায় জমি দিতে বলা হয়েছে। তবে জামিয়ত উলামায়ে হিন্দ - যারা অযোধ্যা মামলার অন্যতম অংশীদার ছিল - জানিয়ে দিয়েছে, মসজিদের বদলে পাঁচ একর জমি গ্রহণ করা তাদের পক্ষে কোনওভাবেই সম্ভব নয়।

মসজিদের বদলে জমি নেব না, সিদ্ধান্ত জামিয়াত উলেয়ামে হিন্দের

বৃহস্পতিবার নয়াদিল্লিতে জামিয়তের কার্যকরী কমিটির বৈঠক হয়। তারপরই তারা জানিয়েছে, মসজিদের বদলে জমি অথবা টাকা কোনওটাই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা যে সুপ্রিম কোর্টের রায়ের রিভিউ করতে পারে সেই সম্ভাবনাও উসকে দিয়েছে এই সংগঠন।

জামিয়ত উলামায়ে হিন্দের সভাপতি আরশাদ মাদানি জানিয়েছেন, এই বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। তাঁরাই আইনি বিষয় কী করা যেতে পারে সে দিকে লক্ষ্য রাখছেন।

জামিয়ত উলামায়ে হিন্দের সভাপতি বৈঠকের পর জানিয়েছেন, সেখানে মূলত দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত পরিবর্ত জায়গায় পাঁচ একর জমির যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ে রয়েছে তা পুনর্বিবেচনার আর্জি কার্যকরী কমিটি বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। আগামিদিনে এই দুটি বিষয় নিয়েই এগোনো হবে। কোনভাবেই পরিবর্ত জমি নেওয়া হবে না। এবং সম্ভবত রিভিউ পিটিশন দাখিল করা হবে।

প্রসঙ্গত জামিয়াত উলেমায়ে হিন্দ ১৯১৯ সালে তৈরি হয়েছিল। মুসলিম সংগঠনদের মধ্যে এটি অন্যতম শক্তিশালী। খিলাফত আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের সময় এদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পরে তারা দেশভাগের বিরোধিতা করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+