সংসদে বাজেট পেশের দিনেই দুর্ঘটনা! জয়পুরের কাছে লাইনচ্যুত ট্রেন
শুক্রবার জয়পুরের কাছে একটি বড় রেল দুর্ঘটনা। জব্বলপুর থেকে আজমেড়গামী দয়োদয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং দুটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়ে পাশের লাইনের ওপর চলে যায়।
শুক্রবার জয়পুরের কাছে একটি বড় রেল দুর্ঘটনা। জব্বলপুর থেকে আজমেড়গামী দয়োদয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং দুটি বগি হঠাৎই লাইনচ্যুত হয়ে পাশের লাইনের ওপর চলে যায়। সূত্রের খবর অনুযায়ী, দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক। আহত হয়েছেন সহকারী চালকও। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সূত্রের খবর অনুযায়ী, দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাভারামপুর-মুম্বই ট্র্যাকে। সেই সময় দয়োদয় এক্সপ্রেস জব্বলপুর থেকে আজমেঢ় যাচ্ছিল।












Click it and Unblock the Notifications