Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'লেজ সোজা করতে কখনও কখনও অনেক সময় লাগে', পাক সন্ত্রাসবাদ নিয়ে গর্জন ভিকে সিং-এর

কাশ্মীরের তাংধার সীমান্ত বরাবর পাকিস্তানকে তাক করে তুমুল গোলাবর্ষণ হয় গোটা রবিবার। আর তাার জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে যায় ৪ টি জঙ্গি ঘাঁটি । এরপরই নিজের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় বিজেপি মন্ত্রী তথা প্রাক্তন সেনা কর্তা ভিকে সিং কটাক্ষ করেন পাকিস্তানকে নিশানায় রেখে।

ল্যাজ সোজা করতে কখনও কখনও অনেক সময় লাগে, পাক সন্ত্রাসবাদ নিয়ে গর্জন ভিকে সিং-এর

ভিকে সিং বলেন, 'কখনও কখনও লেজ সোজা করতে সময় লাগে।' প্রসঙ্গত, রবিবার ভোর রাতে পাকিস্তানের তরফে ভারতীয় সীমান্তের এপারে সেনা ক্যাম্পে গোলাবর্ষণ শুরু হয়। যার ফলে ভারতীয় সেনার ২ জওয়ান শহিদ হন। এরপরই পাল্টা হামলায় পাকিস্তানের নীলম উপত্য়কা বরাবর তুমুল গোলাবর্ষণ শুরু করে দেয় ভারত।

প্রসঙ্গত, ভারতীয় সেনার কাছে খবর ছিল, পাকিস্তান সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে জঙ্গিরা। আর তার জেরেই শুরু হয় ভারতীয় সেনার জবাব। ভারতের গোলাবর্ষণে গুঁড়িয়ে যায় পাকিস্তানের সেনা ক্যাম্পও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+