পেগাসাস রিপোর্টের ভিত্তি নিয়ে সংসদে হাইভোল্টেজ বার্তা আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
পেগাসাস রিপোর্টের ভিত্তি নিয়ে সংসদে হাইভোল্টেজ বার্তা আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে সংসদে কার্যত চরম পরিস্থিতি তৈরি হয় আজ। এদিন ধুন্ধুমার পরিস্থিতির মধ্যেই বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই সময় আচমকাই তাঁর বক্তব্যের মাঝে, তাঁর বক্তৃতার কাগজ টেনে ছিঁড়ে দিনে তৃণমূল সাংসদ শান্তনু সেন । এদিকে অরই মদে ধুন্ধুমার পরিস্থিতি তরি হয় সংসদে। তার আগে রাজ্যসভায় কেন্দ্রীয় আইচি মন্ত্রী কী জানিয়েছেন দেখা যাক।

চরম তোপ মন্ত্রীর
কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন রাজ্যসভায় চরম পদক্ষেপ নিয়ে পেগাসা স্পাইওয়্যার সম্পর্কে অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ' এই ধরনের অভিযোগ আগেও নস্যাৎ করেছে এর মধ্যে থাকা অংশগুলিও। এমনকি এটি নস্যাৎ করেছে সুপ্রিম কোর্ট। এই অভিযোগের কোনও তথ্যগত ভিত্তি নেই।'

অভিযোগ নিয়ে সরব মন্ত্রী
তিনি অভিযোগের সুরে বলেন, বহু ওপর ওপর অভিযোগ তোলা হয়েছে এই পেগাসাস সম্পর্কীয় ইস্যুতে। তবে গোটা বিষয়টির কোনও ভিত্তি নেই বলে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট জানান যে কেবলমাত্র ভারতের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক ভবমূর্তি ক্ষুণ্ণ করতেই বাদল অধিবেশন শুরুর আগে এই রিপোর্ট সামনে আনা হয়েছে।

'এটা কাকতলীয় হতে পারে না'
এদিন অশ্বিনী বৈষ্ণব নিজের বক্তব্যে জানান যে, গত ১৮ জুলাই এক ওয়েব পোর্টালে এই সম্পর্কীয় খবর আসে। সেখান থেকে ঠিক বাদল অধিবেশনের আগের দিন এমন ঘটনা প্রকাশ্যে আসার বিষয়টি কাকতালীয় নয়। এদিকে,তাঁর বক্তব্যে ঝড় ওঠে রাজ্যসভায়। তাঁর বক্তৃতা পাঠের সময়ই তাঁর সামনে থেকে পাঠের কাগজ টেনে নেন শান্তনু সেন। তৃণমূল সাংসদ শান্তনু সেনের এই ব্যবহারে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র যেতে পারে বলে খবর।

কোনপথে কেন্দ্র
এদিকে সূত্রের খবর, কেন্দ্রর তরফে তৃণমূলের সাংসদদের বিরুদ্ধে আগামীকালই সম্ভবত প্রিভিলেজ মশন আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আচরণগত সমস্যার জেরেই এই প্রিভিলেজ মোশন নোটিস কেন্দ্র আনতে পারে বলে শোনা যাচ্ছে।












Click it and Unblock the Notifications