মোদীর মুকুটে নতুন পালক! দেশের আধুনিকতম যোগাযোগ উপগ্রহ মহাকাশে
দেশের সবথেকে আধুনিকতম যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করা হল ফ্রেঞ্চ গিয়ানা থেকে। এরিয়ান 5 VA-246 রকেটের সাহায্য উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়।
দেশের সবথেকে আধুনিকতম যোগাযোগ উপগ্রহের সফল উৎক্ষেপণ করা হল ফ্রেঞ্চ গিয়ানা থেকে। এরিয়ান 5 VA-246 রকেটের সাহায্য
উপগ্রহটিকে মহাকাশে পাঠানো হয়। কৌরু উৎক্ষেপণ কেন্দ্র থেকে গভীর রাত ২.০৭-এ ভারতের জিস্যাট-১১-কে মহাকাশে পাঠানো হয়। সঙ্গে ছিল দক্ষিণ
কোরিয়ার জিও কম্পস্যাট-টুএ উপগ্রহও।

উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পরে এরিয়ান ফাইভ থেকে জিস্যাট-১১ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাকাশের কক্ষপথে স্থাপিত হয় সেটি।
৫৮৫৪ কেজির উপগ্রহটি ভারতের মূল ভূখণ্ড এবং দ্বীপগুলির তথ্য দেবে ৩২ টি ইউজার বিমের সাহায্যে। এই যোগাযোগ উপগ্রহ কেইউ ব্যান্ডকে শক্তিশালী করবে।
জিস্যাট-১১ দেশে ব্রডব্যান্ড যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। বিশেষ করে গ্রামীণ এলাকায়। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলিতে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ।
ডিজিট্যাল ভারত প্রকল্পের অধীনে ভারত নেট প্রোজেক্ট হাতে নেওয়া হয়েছে। যা এই জিস্যাট-১১ সাহায্য করবে। বুধবারের সাফল্য ইসরোর পুরো
টিমকে উৎসাহিত করবে। এমনটাই জানিয়েছেন ইসরোর প্রধান কে শিভন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications