গ্রামীণ উন্নয়নে দেশের পঞ্চায়েতগুলিকে সাহায্য করতে নতুন প্রযুক্তি আনল ইসরো!
সরকারি প্রকল্পগুলির আরও ভালো পরিকল্পনা ও পর্যবেক্ষণের জন্য, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভুবন পঞ্চায়েতের ওয়েব পোর্টালের সংস্করণ ৩.০ চালু করল। এর ফলে প্রথমবারের জন্য, পুরো দেশের জন্য একটি থিম্যাটিক ডেটা বেস তৈরি হল। এর জন্য একটি ইন্টিগ্রেটেড হাই রেজোলিউশন উপগ্রহে ডেটাগুলিকে সংগ্রহ করা হবে।

কর্মসূচি চালু করেন জিতেন্দ্র সিং
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই কর্মসূচি চালু করেন। তিনি বলেন, 'এই জাতীয় প্রযুক্তিগত ক্ষমতায়নের ফলে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের আধাকারিক ও কর্মীরা অনেক সহযোগিতা পাবেন। এই প্রযুক্তিটির জন্যে ইসরোর সাথে যুক্ত হওয়া আমাদের জন্যে একটি গর্বের মুহূর্ত। ইসরো এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ মোদীর নতুন ভারত গড়ার জন্য একটি প্রয়োজনীয় হাতিয়ার হয়ে উঠবে।'

ইসরো চেয়ারম্যানের বক্তব্য
ইসরো চেয়ারম্যান কে সিভান বলেছেন, 'তৃণমূল পর্যায়ের পরিকল্পনার জন্য জমি ও জলের তথ্য দরকার। দেশে অংশগ্রহণমূলক ও বিকেন্দ্রীভূত পরিকল্পনা সক্ষম করতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং এর অংশীদারদের ক্ষমতায়নের জন্য এই প্রযুক্তির পরিকল্পনা করা হয়েছিল। এই কর্মসূচির জন্য মহাকাশ ভিত্তিক তথ্য সংগ্রহের কাজ ২০১১ সালে শুরু হয়েছিল।'

আগামী দুই বছর চলবে এই প্রকল্প
জানা গিয়েছে কমপক্ষে দুই বছর ধরে চলবে এই প্রকল্পটি। এই প্রকল্পে ইসরো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের সাথে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী তথ্য সর্বারহ করবে এবং তা তাদের বুঝতে সহযোগিতা করবে। পোর্টালের তৃতীয় সংস্করণ পঞ্চায়েতের সদস্যদের সুবিধার্থে ডেটাবেস ভিজুয়ালাইজেশন এবং পরিষেবা সরবরাহ করবে ইসরো। এই প্রকল্পটি পঞ্চায়েতি রাজ মন্ত্রকের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রক্রিয়াটিতে সহায়তা করার জন্য ভূ-স্থানিক পরিষেবা সরবরাহ করার উদ্দেশ্যে শুরু করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications