রক্ষণের ভুলভ্রান্তিতে ফের পয়েন্ট হাতছাডা়, ৭ ম্যাচ শেষেও আইএসএলে জয় অধরা ইস্টবেঙ্গলের

রক্ষণের ভুলভ্রান্তিতে ফের পয়েন্ট হাতছাডা়, ৭ ম্যাচ শেষেও আইএসএলে জয়ের দেখা অধরা ইস্টবেঙ্গলের

৭ ম্যাচ শেষেও আইএসএলে জয়ের দেখা পেল না এসসি ইস্টবেঙ্গল। গোয়ার তিলক ময়দানে, চার গোলের হাড্ডাহাড্ডি ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে শেষ পর্যন্ত ২-২ স্কোরলাইনে ম্যাচ ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

ফলে এদিনও ১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলকে মাঠ ছাড়তে হল। ম্যাচে দুবারই পিছিয়ে পরে ইস্টবেঙ্গল সমতা ফিরিয়ে ম্যাচ ড্র করে। কিন্তু লিগে এখনও পর্যন্ত দল একটিও জয় না পাওয়ায় পয়েন্ট টেবিলে লাল-হলুদ ব্রিগেড সুবিধে পেল না। ৭ ম্যাচে ৩টি ড্র ও ৪টি হার ইস্টবেঙ্গলের। এর ফলে ৩ পয়েন্ট নিয়ে ওড়িশাকে ১১ নম্বরে পিছনে ফেলে লাল-হলুদ ব্রিগেড ১০ নম্বরে উঠে এল।

রক্ষণের ভুলভ্রান্তিতে ফের পয়েন্ট হাতছাডা়, ৭ ম্যাচ শেষেও আইএসএল জয়ের দেখা অধরা ইস্টবেঙ্গলের

এদিনও দুর্বল রক্ষণের কারণেই তিনের বদলে ১ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গলকে মাঠ ছাড়়তে হয়। ম্যাচের শুরুতে ১৩ মিনিটে লাল-হলুদের দুর্বল রক্ষণ ভেদে ছানতের গোল। চেন্নাইয়ানকে ছানতে এগিয়ে দেওয়ার মুহূর্তে ইস্টবেঙ্গলের রক্ষণে কেউই বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধে এরপর ৫৯ মিনিটে, বিকাশ জাইরুর কর্নার থেকে স্টেইনম্যানের দুরন্ত হেডে দল ম্যাচে ফেরে। সমতা ফেরার পাঁচ মিনিটের মধ্য়েই অবশ্য লাল-হলুদকে ফের দুর্বল রক্ষণের খেসারত দিয়ে হয়।

৬৪ মিনিটে চেন্নাইয়ানের এফসির হয়ে রহিম আলি গোল করে চেন্নাইয়ানকে ২-১ এগিয়ে দেন। পাল্টা ৬৮ মিনিটে ফের সেটপিস থেকে গোল করে ইস্টবেঙ্গল ম্যাচ ফেরে। এবারও ডেড বল থেকে বিকাশ জাইরু মাপা কর্নার নেন, সেই কর্নারে পিলকিংটনের ব্যাক হেড থেকেই গোল করে যান স্টেইনম্যান। তাঁর জোড়া গোলেই এদিন মান বাঁচিয়ে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+