বাড়িতে চার দেওয়ালের মধ্যে বসে নীল ছবি দেখা কি আইনত অপরাধ? প্রশ্ন শীর্ষ আদালতের!
নয়াদিল্লি, ১০ জুলাই : শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের গরিমষি নিয়ে যা মামলা উঠেছে তা নিয়ে সুষ্পষ্ট দৃষ্টিভঙ্গি না জানালেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কোনও পর্নোগ্রাফি সাইট ব্রাউস করে তাহলে কি তিনি অপরাধ করছেন? [কোনও চক্র নয়, 'সেক্স ক্লিপস' কাণ্ডের পিছনে রয়েছে বেঙ্গালুরুর যুবক!]
মামলকারী কমলেশ ভাসওয়ানীর হয়ে সওয়াল জবাব করতে গিয়ে মুখ্য বিচারপতি এইচ এল দত্ত নেতৃত্বাধীন বেঞ্চের সামনে আইনজীবী বিজয় পাঞ্জওয়ানি অভিযোগ জানান, যদিও তাঁর মক্কেল ৮০০টিরও বেশি পর্নোগ্রাফি সাইটের তথ্য যেখানে শিশুদের নীল ছবি দেখানো হয় স্বরাষ্ট্রমন্ত্রককে দিয়েছে তবুও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এখনও পর্যন্ত। [বাস স্টপে চলছে পর্নো সিনেমা, কোনওমতে পালিয়ে বিড়াম্বনা এড়ালেন যাত্রীরা!]

সাইবার আইনের আওতা কী কী বিধি রয়েছে সে বিষয়ে পাঞ্জওয়ানি ব্যাখ্যা করতে শুরু করলে, বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়," এই বিষয়টি সরকারের অধীন, বিষয়টি নিয়ে কীভাবে তারা সমাধান করবেন তা তাদের বিষয়। কিন্তু সমস্ত পর্নো ওয়েবসাইট ব্লক করার জন্য অন্তর্বর্তীকালীন নির্দেশ কী আমরা দিতে পারি?
এই কথাটি মাথায় রাখতে হবে যে ভবিষ্যতে কেউ কিন্তু প্রশ্ন করতেই পারে, আমার বাড়ির চার দেওয়ালের মধ্যে আমি প্রাপ্ত বয়স্কদের জন্য ওয়েবসাই ব্রাউস করে আমি কী অন্যায় করেছি? ওই ব্যক্তি কোনও আইন না ভেঙে নিজের বাড়ির মধ্যে কিছু করার স্বাধীনতার অধিকার নিয়ে কী সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন না?
তবে এই যুক্তির পাশাপাশি অতিরিক্ত সলিসিটর জেনারেল পিঙ্কি আনন্দের কাছে বেঞ্চ জানতে করে কেন সরকারের পক্ষ থেকে তালিকাভুক্ত ওয়েবসাইটগুলির বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি এবং মামলার কোনও জবাব দেওয়া হয়নি।
আনন্দ আদালতকে আশ্বস্ত করেছেন, খুব শীঘ্রই এই বিষয়ে সরকারের তরফে মামলার উত্তরের আর্জি জানাবে এবং বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications