করোনা লকডাউন ৪.০-এ কি চালু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা? কী প্রস্তাব দিল রাজ্যগুলি
করোনা লকডাউন ৪.০ শুরু হতে চলেছে আর একদিন পরেই। তার আগে আনুষ্ঠানিক ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
করোনা লকডাউন ৪.০ শুরু হতে চলেছে আর একদিন পরেই। তার আগে আনুষ্ঠানিক ঘোষণা করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে সীমিত ক্ষেত্রে আন্তঃদেশীয় বিমান পরিষেবা। কিন্তু আন্তর্জাতিক বিমান পরিষেবা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই নিয়ে আলোচনা চলছে। অধিকাংশ রাজ্যই নাকি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে দিয়ে চাইছে না এখনই।

করোনা লকডাউনে উড়ান পরিষেবা
১৯ মে থেকে ডোমেন্টিক উড়ান শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। রেলের মতই কয়েকটি মাত্র রুটে গাইড লাইন মেনে চালানো হবে বিমান। যাত্রী এবং বিমানকর্মী উভয়ের ক্ষেত্রেই তৈরি হয়েছে গাইডলাইন। সেই গাইড লাইন মেনে তবেই বিমানে চড়তে পারবেন যাত্রীরা। মাস্ক এবং আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক।

আন্তর্জাতিক উড়ানে না
করোনা ভাইরাসের চতুর্থ দফার লকডাউন নিয়ে যখন প্রবল আলোচনা চলছে রাজ্যগুলির মধ্যে তখন অধিকাংশ রাজ্যই নাকি আন্তর্জাতিক উড়ান এখনই শুরু না করার প্রস্তাব দিয়েছে। কারণ এতে সংক্রমণ আরও বাড়বে বলে মনে করছে রাজ্যগুলি। এমনিতেই দিল্লি, মুম্বই, কলকাতা-র মত গুরুত্ব পূর্ণ শহর গুলিতে করোনা সংক্রমণ বেড়ে চলেছে।

আন্তঃরাজ্য পরিবহণে না
করোনা সংক্রমণ রুখতে রাজ্যগুলি নিজেদের মতো লড়াই চালিয়ে চলেছে। এই পরিস্থিিতে আন্তঃরাজ্য পরিবহণ শুরু হলে সেই সংক্রমণ আরও বেড়ে যাবে এমনই মনে করছে রাজ্যগুলি। তাই এখনই আন্তঃরাজ্য পরিবহণ শুরু না করার পরামর্শ দিয়েছে রাজ্যগুলি।

লোকাল ট্রেনে না
আগে থেকেই রেল ৩০ জুন পর্যন্ত সব টিকিট বাতিল করে িদয়েছে। ১৫টি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে মাত্র। তার জেরেই গোয়ায় নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। গোয়া সরকার তাই করোনা রুখতে রাজ্যের কোনও স্টেশনে স্পেশাল ট্রেন না থামানোর অনুরোধ জানিয়েছে।












Click it and Unblock the Notifications