Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইএনএক্স মিডিয়া মামলা: চিদাম্বরম পুত্র কার্তির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের ১১.০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইএনএক্স আর্থিক নয়ছয় কাণ্ডে এই পদক্ষেপ করা হয়েছে বলে ইডির তরফে বিজ্ঞপ্তি জারি করে উল্লেখ করা হয়েছে।

মোট চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে একটি স্থাবর সম্পত্তি যা কর্নাটকের কুর্গে রয়েছে। কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ধারায় পদক্ষেপ করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

Karti Chidambaram

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তির বিরুদ্ধে বহুদিন ধরেই আইএনএক্স কাণ্ড নিয়ে অভিযোগ উঠেছে। তিনি বর্তমানে তামিলনাড়ুর শিবগঙ্গা এলাকার সাংসদ। এর আগে তাকে এই মামলাতেই কার্তিকে সিবিআই ও ইডি দুই সংস্থাই গ্রেফতার করেছে।

p chidambaram

পি চিদাম্বরম কেন্দ্রে অর্থমন্ত্রী থাকাকালীন নানা অনৈতিক কর্মকাণ্ড তিনি ও পুত্র কার্তি ঘটিয়েছেন, তেমনই অভিযোগ উঠেছে। পদের অপব্যবহার করে আইএনএক্স মিডিয়াকে বিদেশি বিনিয়োগ পাওয়ানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। সিবিআই অভিযোগ করে, ২০০৭ সালে ৩০৫ কোটি টাকার ফান্ড ঘুরপথে আইএনএক্স মিডিয়া পেয়েছিল। যার পরই ইডি আর্থিক নয়ছয়ের তদন্তে নামে।

২০১৯ সালের অগাস্ট মাসে আইএনএক্স মিডিয়া কাণ্ডে পি চিদাম্বরমকে সিবিআই গ্রেফতার করে। তারপরে অক্টোবর মাসে ইডির হাতেও গ্রেফতার হন তিনি। তবে দুটি মামলাতেই পরে জামিন পেয়েছেন চিদাম্বরম।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+