Yogi Adityanath: লোকসভার আগে রাজ্যের মহিলাদের মন পেতে বড় সিদ্ধান্ত যোগীর

Yogi Adityanath: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিশেষ করে লোকসভায় উত্তরপ্রদেশে একাধিক আসন রয়েছে। আর তাই উত্তরপ্রদেশকে বিশেষ গুরুত্ব মোদী-শাহের। আর তাই লোকসভা ভোটের আগেই ময়দানে নেমে পড়লেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি। বিশেষ করে মহিলা এবং দলিতদের মন পেতে মরিয়া চেষ্টা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী ৩ রা নভেম্বর পর্যন্ত ১২টি সভা করবেন তিনি (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের একাধিক জেলায় এই জনসভার আয়োজন করা হয়েছে। আর সেখানেই বক্তব্য রাখবেন যোগী। রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে ইতিমধ্যে Mission Shakti phase-4 লঞ্চ করেছে যোগী সরকার (Yogi Adityanath)।। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যের মহিলাদের নানা ধরনের কাজ-ট্রেনিং দেওয়া হবে। একই সঙ্গে পঞ্চায়েতে মহিলাদের যোগদানের কথাও বলা হয়েছে যোগী সরকারের (Yogi Adityanath)। নয়া Mission Shakti-তে।

Yogi Adityanath

লোকসভা নির্বাচনের আগে মহিলা এবং দলিতদের কাছে এই যোজনার বিষয়ে জানাতে চায় যোগী সরকার (Yogi Adityanath)।। আর তা ওই সমস্ত সভার মাধ্যমেই মুখ্যমন্ত্রী নিজে করবেন। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকারেরর (Yogi Adityanath)। আমলে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একেবারে তৃণমূল স্তর থেকে উন্নয়ন ঘটাতে বেশ কিছু পদক্ষেপ যোগী সরকারের খুবই গুরুত্বপূর্ণ।

তবে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে মহিলাদের সনির্ভর হওয়াটা প্রয়োজন। আর তাই Mission Shakti phase-4 লঞ্চ করেছে যোগী সরকার। আর এই যোজনার কথাই উত্তরপ্রদেশের মহিলাদের সামনে তুলে ধরতে চান খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাই আগামী কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক সভা করবেন তিনি (Yogi Adityanath)।। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+