ভারতীয় রেলের নতুন একক হেল্পলাইন নম্বর ১৩৯ সম্পর্কে জেনে নিন বিশদে

ভারতীয় রেলের ট্রেন পরিষেবা নিয়ে যাত্রীদের অভাব–অভিযোগ বিস্তর থাকে। কখন টিকিট বুকিং নিয়ে সমস্যা তো কখনও ট্রেনের কামরা নিয়ে অন্য যাত্রীদের সঙ্গে বচসা। এমনকী ট্রেনের খাবার নিয়ে তো বহু টুইট রেলমন্ত্রীকে উদ্দেশ্য করে করা হয়। তবে এ সবকিছুর জন্যই আলাদা আলাদা রেলের হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে হত যাত্রীদের। তাতে সমস্যার সমাধানের চেয়ে যাত্রীরা হয়রানি হতেন বেশি। তবে এবার সেই হয়রানি হওয়ার দিন শেষ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এবার থেকে যাত্রীদের সব ধরনের প্রশ্ন/‌অভিযোগ/‌ সফরের সময় সহযোগিতার প্রয়োজন হলে রেল মদত বা রেল সহায়তা হেল্পলাইন '‌১৩৯’‌–এ ফোন করতে পারবেন যাত্রীরা। শুধু তাই নয়, যাত্রীদের থেকে অভিযোগ পেলে তা দ্রুত সমাধানের ব্যবস্থাও করবে রেল।

রেল মদত নম্বর ১৩৯

রেল মদত নম্বর ১৩৯

প্রসঙ্গত, ভারতীয় রেলের হেল্পলাইন নম্বর সবচেয়ে ব্যস্ততম নম্বর হিসাবে পরিচিত দেশে। রেল মদত হেল্পলাইন নম্বর ১৩৯-এ অনুসন্ধানের জন্য প্রতিদিন ৩,৪৪,৫১৩টি ফোন ও এসএমএস গ্রহণ করা হয়। এ নিয়ে ইতিমধ্যে রেল মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করেছে। রেলের পক্ষ থেকে লেখা হয়েছে, '‌এক রেল এক হেল্পলাইন নম্বর ১৩৯, যা যাত্রীদের যাবতীয় তথ্য দেবে ও রেল মদত হেল্পলাইন সম্পর্কে জানাবে।'‌ ট্রেন হোক বা স্টেশন সব জায়গাতেই সহযোগিতা করবে এই নম্বর।

১২টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ

১২টি আঞ্চলিক ভাষায় উপলব্ধ

১২টি আঞ্চলিক ভাষাতে রেল মদত ১৩৯ নম্বরে অভিযোগ করা বা তথ্য জানা যাবে। আসলে যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল সমস্ত রেলের হেল্পলাইন নম্বরকে একটি একক নম্বর ১৩৯-এর মধ্যে নিয়ে এসেছে। যাতে এই নম্বরে ফোন করলে যাত্রীরা যেমন রেলের বিভিন্ন তথ্য জানতে পারবেন তেমনি সফরের সময় কোনও সহযোগিতার প্রয়োজন পড়লে এই নম্বরটাই কাজে দেবে। উপরন্তু নতুন হেল্পলাইন ১৩৯ নম্বরটি আগের হেল্পলাইন নম্বরগুলির ফোনও গ্রহণ করবে এবং যাত্রীদের পক্ষে এই নম্বরটি মনে রাখা ও ভ্রমণের সময় তাদের সমস্ত প্রয়োজনের জন্য রেলওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করা আরও সহজ হয়ে যাবে।

যাত্রীদের সুবিধার্থে রেলের একটি নম্বর

যাত্রীদের সুবিধার্থে রেলের একটি নম্বর

রেল আধিকারিকরা জানিয়েছেন, ৫৫০০টি স্টেশনে ওয়াইফাই ব্যবস্থা থাকায় যাত্রীরা সহজেই ইন্টারনেট ব্যবহার করেও তাঁদের অভাব-অভিযোগ রেল মদত পোর্টালেও জানাতে সফল হবেন। মূলতঃ বিভিন্ন নম্বর থাকায় কোন নম্বরটি কোন সমস্যা বা তথ্যের জন্য, তা নিয়ে যাত্রীদের দ্বিধা দূর করতেই একটা নম্বরই চালু করা হয়েছে রেলের পক্ষ থেকে।

রেলের বেশ কিছু নম্বর বন্ধ

রেলের বেশ কিছু নম্বর বন্ধ

গত বছরই বেশ কিছু রেলের হেল্পলাইন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বছরের ১ এপ্রিল থেকে ১৮২ নম্বরটিও বন্ধ করে দিয়ে তা ১৩৯-এর সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+