যাত্রা শুরুর আগেই এবার বদলে ফেলতে পারেন ট্রেনের বোর্ডিং স্টেশন
সংরক্ষিত টিকিটের যাত্রীদের জন্য বড় সুখবর বয়ে আনল রেল। এবার থেকে যাত্রা শুরুর চার ঘণ্টা আগে পর্যন্ত বদলে ফেলা যাবে বোর্ডিং স্টেশনটি।
সংরক্ষিত টিকিটের যাত্রীদের জন্য বড় সুখবর বয়ে আনল রেল। এবার থেকে যাত্রা শুরুর চার ঘণ্টা আগে পর্যন্ত বদলে ফেলা যাবে বোর্ডিং স্টেশনটি। যার অর্থ, যে স্টেশন থেকে ওঠার জন্য বুক করেছিলেন সেটি বদলে অন্য স্টেশন করে নিতে পারবেন। বর্তমান নিয়মানুযায়ী যাত্রীরা যাত্রার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে বোর্ডিং পয়েন্ট বদলাতে পারেন না।

পয়লা মে থেকে এই নিয়মটি চালু হচ্ছে। যারা অনলাইনে টিকিট বুকিং করবেন, তাঁরা এই সুবিধা পাবেন। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই সুবিধা পাওয়া যাবে। যারা কাউন্টার থেকে টিকিট কিনবেন, তাঁরা ১৩৯ রেলওয়ে এনকোয়ারি সিস্টেম ব্যবহার করে বোর্ডিং স্টেশন বদলে নিতে পারেন।
একবার যাত্রায় দুবার এমনটা করা যেতে পারে। আপাতত শতাব্দী ও রাজধানী ট্রেনের জন্য এই সিস্টেম চালু করা হচ্ছে বলে রেল সূত্রে জানানো হয়েছে।
এক্ষেত্রে রেলের সেন্ট্রাল সফটওয়্যার সিস্টেমকে বদলে ফেলা হচ্ছে। তবে যাত্রা করতে না পারলে যাত্রী টাকা ফেরত চাইতে পারবেন না।
গতমাসে রেলমন্ত্রী পীযূষ গোয়েল আইআরসিটিসি ওয়েবসাইটে নয়া বৈশিষ্ট্য সংযুক্ত করেছেন। এর ফলে যাত্রীরা রিজার্ভেশন চার্ট ও খালি সিট অনলাইনে দেখতে পারবেন।












Click it and Unblock the Notifications