Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে একী খাবার! ছবি সামনে আসতেই...

Vande Bharat Express: ফের বন্দে ভারতে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ! আর সেই ছবি সামনে আসতেই একেবারে হৈচৈ পড়ে গিয়েছে। দেশের অন্যতম সেরা প্রিমিয়াম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে। বিশেষ করে এই ট্রেনের গতি থেকে শুরু করে সুবিধা যাত্রীদের নজর কেড়েছে।

সেই তালিকায় রয়েছে বন্দে ভারতে (Vande Bharat Express) দেওয়া খাবারও। আর তাতেই ঘটল বিপত্তি। যদিও বিষয়টি সামনে আসতেই রেলের তরফে পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Vande Bharat Express

  • Vande Bharat Express: পোস্ট ভাইরাল

নয়া দিল্লি-বারাণসী ট্রেন নম্বর 22416-বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) এই ঘটনা ঘটেছে। আকাশ কিশোর নামে এক যাত্রী খাবারে মান নিয়ে অভিযোগ করেন। শুধু তাই নয়, ওই যাত্রী নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ খাবারের ছবি পোস্টও করেন। আর তা ট্যাগ করেন ভারতীয় রেল সহ খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। মুহূর্তে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। নজরে পড়ে যায় রেলমন্ত্রকের!

আকাশ কিশোর নামে ওই যাত্রী ছবি পোস্ট করে লেখেন, আমি নয়াদিল্লি থেকে বারাণসী যাত্রা করছি। আর যে খাবার দেওয়া হয়েছে তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং খাবারের মান নিয়েও প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। এমনকি সমস্ত টাকা ফেরতের দাবিও জানান।

শুধু তাই নয়, ভেন্ডাররা এমন খারাপ খাবার দিয়ে বন্দে ভারতের (Vande Bharat Express) নাম খারাপ করছে বলেও অভিযোগ আকাশের। ছবির পাশাপাশি একটি ভিডিও পস্ট করেন তিনি। যেখানে সংশ্লিষ্ট ওই ট্রেনে যাত্রা করছেন সমস্ত যাত্রী খাবার মাটিতে রেখে দিয়েছেন দেখা যাচ্ছে।

  • Vande Bharat Express: কড়া পদক্ষেপ

এই পোস্ট (Vande Bharat Express) সামনে আসতেই নড়েচড়ে বসে রেলমন্ত্রক। ঘটনার জন্যে ক্ষমা চেয়ে নেওয়া হয়। টুইটে সঙ্গে সঙ্গে রিপ্লাই করে IRCTC। এমন অভিজ্ঞতার জন্যে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়। পুরো বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও টুইটে (বর্তমান প্ল্যাটফর্ম X) জানায় সংস্থা।

এই ঘটনায় সার্ভিস প্রোভাইডারকে মোটা জরিমানা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। শুধু তাই নয়, প্রকাশিত খবর অনুযায়ী, ঘটনার সঙ্গে জড়িতদের সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, অন-বোর্ড পরিষেবাগুলির মনিটরিংয়ে আরও জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ট্রেন নম্বর 22416 বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) নয়া দিল্লি-বারাণসীর মধ্যে চলাচল করে। বলে রাখা প্রয়োজন, এর আগেও বন্দে ভারতের খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+