Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Predator Drone: চড়া দামে আমেরিকা থেকে ড্রোন কিনছে ভারত? জানেন কি বলছে কেন্দ্র

US Predator Drone: আমেরিকার কাছ থেকে এমকিউ-৯ বি ড্রোন (US Predator Drone) কিনতে চলেছে ভারত। আর তা নিয়ে শুরু বিতর্ক। অনেক চড়া দামে অত্যাধুনিক এই ড্রোনগুলি কেনা হচ্ছে বলে অভিযোগ। আর এহেন অভিযোগের মধ্যেই অবস্থান স্পষ্ট করল কেন্দ্র।

একই সঙ্গে কংগ্রেসের অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্রক্রিয়া শুরু হয়েছে সবেমাত্র। মূল্য নিয়ে কথা চলছে আমেরিকার সঙ্গে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

চড়া দামে আমেরিকা থেকে ড্রোন কিনছে ভারত?

শুধু তাই নয়, ওই আধিকারিক জানিয়েছেন, আমেরিকা থেকে ৩১টি প্রিডেটর ড্রোন ( MQ-9B) কেনার পরিকল্পনা করেছে ভারত। তবে অন্যান্য দেশ আমেরিকার থেকে এই ড্রোন যে দামে কিনেছে তা থেকে ২৭ শতাংশ কম হবে। তবে সবটাই নির্ভর করছে স্পেসিফিকেশনের উপর। যদি অতিরিক্ত স্পেসিফিকেশন না চাওয়া হয় তাহলে এর খরচ আরও কম পড়বে। তবে চূড়ান্ত দাম নিয়ে আলোচনার ক্ষেত্রে একাধিক প্রক্রিয়া আছে। আর সেই প্রক্রিয়াই এই মুহূর্তে চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

MQ-9B আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক ড্রোনগুলির মধ্যে একটি। ভার‍ত চায় এই ড্রোন পেতে। গত কয়েকদিন আগেই ঐতিহাসিক মার্কিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক চুক্তি হয় ভারত এবং আমেরিকার মধ্যে।

যুদ্ধবিমানের ইঞ্জিন বানাতে হ্যালের সঙ্গে চুক্তি করেছে মার্কিন এক সংস্থা। আর এই চুক্তির ফলে ভারতের মাটিতেই অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি হবে। এজন্যে অন্য দেশের উপর আর নিওর্ভর করতে হবে না।

প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনার মধ্যেই MQ-9B অত্যাধুনিক ড্রোনটি কেনার বিষয়ে আলোচনা হয়। আর এখানেই দুর্নীতির অভিযোগ কংগ্রেসের। এই ড্রোন কেনার জন্যে ২৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলে দাবি কংগ্রেসের। শুধু তাই নয়, এই ড্রোন কেনার ক্ষেত্রে মোদী ঘনিষ্ঠ প্রভাব রয়েছে বলেও দাবি করা হয়েছে। যদিও এদিন প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই সমস্ত অভিযোগ খারতিজ করে দেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত লোকসভা নির্বাচনের আগে রাফাল কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে এনেছিল কংগ্রেস। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই ভোটের আগে কংগ্রেসের এহেন অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+