দোষারোপ করেও আমেরিকা ছাড়ার নির্দেশ, ভারতে ফিরছেন দেবযানী

কিছুদিন আগেই চার্জ গঠনের ব্যাপারে ছাড় দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন দেবযানী খোবরাগাডে। কিন্তু, তখন তাঁর আর্জি খারিজ করেছিল মার্কিন আদালত। আদালত জানিয়েছিল, দেবযানীর বিরুদ্ধে চার্জ গঠনের সময়সীমা বাড়ানো হবে না। শেষ পর্যন্ত তাঁকে দোষারোপ করেছেন বিচারক। তবে কিছুদিন আগে ভারত যেহেতু তাঁকে রাষ্ট্রসঙ্ঘে বদলি করে কূটনীতিক রক্ষাকবচ দিয়েছে, সেহেতু সরাসরি তাঁকে সাজা দেওয়া হল না বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
আদালতের রায় শোনার পরই ভারতে ফেরার জন্য বেরিয়ে পড়েছেন দেবযানী। ভারতে আসার জন্য বিমানে ওঠার আগে দেবযানী সাংবাদিকদের জানিয়েছেন, "আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এই অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করব।" এই ঘটনার প্রভাব যাতে তাঁর পরিবার, বিশেষ করে তাঁর সন্তানদের ওপর না পড়ে, তাই চান দেবযানী।
তবে এই পরিস্থিতিতেও কড়া অবস্থানে দৃঢ় ভারত সরকার। ভারত সরকার চাইছে দেবযানীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়ে নিঃশর্থ ক্ষমা চাক মার্কিন প্রশাসন। কূটনীতিক রক্ষাকবচের কারণে দেবযানীকে সাজা দেওয়া না গেলেও আমেরিকা কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেনি।












Click it and Unblock the Notifications