Twitter থেকে ছাঁটাই কর্মীদের জন্যে বড় অফার দেশের মাইক্রো ব্লগিং প্লাটফর্ম Koo-এর
ইতিমধ্যে টুইটারের দায়িত্ব নিয়েছেন এলন মাস্ক (Elon Musk)। আর তা নেওয়ার পর থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই। বিশ্বের সমস্ত দেশেই কর্মী ছাঁটাই করছেন মাস্ক। পরিস্থিতি যা তাতে অনেকেই টুইটারের (Twitter) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে
ইতিমধ্যে টুইটারের দায়িত্ব নিয়েছেন এলন মাস্ক (Elon Musk)। আর তা নেওয়ার পর থেকেই শুরু হয়েছে কর্মী ছাঁটাই। বিশ্বের সমস্ত দেশেই কর্মী ছাঁটাই করছেন মাস্ক। পরিস্থিতি যা তাতে অনেকেই টুইটারের (Twitter) ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতেও ব্যাপক কর্মী ছাঁটাই হয়েছে। রাতারাতি মেল পাঠানো (Twitter Layoffs) হয়েছে কর্মীদের।

এই অবস্থায় ভারতে অনেকটাই ধীরে চলছে বিশ্বের অন্যতম বড় এই সোশ্যাল জায়েন্ট। তবে এই অবস্থায় বড় দায়িত্ব নিতে চায় ভারতের মাইক্রো ব্লগিং প্লাটফর্ম কু (Koo)।
রাতারাতি বেকার! এই অবস্থায় টুইটারে চাকরি যাওয়া কর্মীদের পাশে দাঁড়াতে চায় কু (Koo)। শুধু তাই নয়, ইতিমধ্যে ভারতের মাইক্রো ব্লগিং প্লাটফর্মে এই সমস্ত কর্মীদের যোগ দেওয়ার জন্যে অফার দেওয়া হয়েছে। ভারতের মাইক্রো ব্লগিং প্লাটফর্ম কু-য়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য Mayank Bidawatka এই বিষয়ে জানিয়েছেন। ইতিমধ্যে এই বিষয়ে টুইটও করেছেন তিনি। যেখানে টুইটারের প্রাক্তন কর্মীদের কাজ করার কথা বলা হয়েছে।
Mayank Bidawatka-জানাচ্ছেন তাঁরা এমন কর্মীদের নিতে চান যাদের রাতারাতি টুইটার থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এলন মাস্কের সঙ্গে যারা কাজ করতে চান না বলে সেই সংস্থাকে গুডবাই জানাচ্ছেন এমন কর্মীদেরও আবেদন করতে বলা হয়েছে। Mayank Bidawatka তাঁর টুইটে লিখেছেন, #RIPTwitter। আমরা কিছু টুইটারের প্রাক্তন কর্মীদের কাজে রাখতে চাই বলেই ইল্লেখ করেছেন। শুধু তাই নয়, আগামিদিনের জন্যে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেও লিখছেন মাংক।
Very sad to see #RIPTwitter and related # to this going down.
— Mayank Bidawatka (@mayankbidawatka) November 18, 2022
We'll hire some of these Twitter ex-employees as we keep expanding and raise our larger, next round.
They deserve to work where their talent is valued. Micro-blogging is about people power. Not suppression.
কু- ভারতের একমাত্র মাইক্রো ব্লগিং প্লাটফর্ম। ইতিমধ্যে নিজেদের একটা জায়গা তৈরি করেছে এই সংস্থা। গত তিন বছর আগে এই সংস্থা আত্মপ্রকাশ করে। ইতিমধ্যে ৫ কোটিরও বেশি ইউজার বানিয়ে ফেলেছে কু। করোনা পরিস্থিতি যখন গোটা ভারতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে সেই সময় কু বাজারে। আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিয়েছে এই সংস্থা। আর খুব শীঘ্রই নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হয়। কেন্দ্রীয় সরকার তো বটেই, মোদী সহ সমস্ত মন্ত্রীরা ইতিমধ্যে এই প্লাটফর্ম ব্যবহার করে থাকে।
তবে যেভাবে টুইটারের প্রাক্তন কর্মীদের কু গুরুত্ব দিচ্ছে তা যথেষ্ট নজর কেড়েছে। বলে রাখা প্রয়োজন, টুইটার জুড়ে এখন শুধুই আতঙ্ক। চাকরি যাওয়ার ভয়। প্রত্যেকদিনই কিছু না কিছু সিদ্ধান্ত নিচ্ছেন মাস্ক। সংস্থার স্বার্থেই নাকি এমন সিদ্ধান্ত বললেও মাস্কের সিদ্ধান্ত কোম্পানি জুড়ে শুধুই উদ্বেগ। আর এর মধ্যেই আজ সমস্ত দেশে থাকা টুইটারের অফিসগুলি বন্ধের নির্দেশ দিয়েছেন মাস্ক। পালটা গন ইস্তফা দিয়েছেন কর্মীরাও।












Click it and Unblock the Notifications