করোনা ভাইরাসে ত্রস্ত দেশ, সোমবার থেকে ব্যাঙ্কে পাওয়া যাবে না যে সব পরিষেবা
দেশাব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ব্যাঙ্কিং পরিষেবা চালিয়ে যেতে চায় ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। যার জন্য বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে।
দেশাব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই ব্যাঙ্কিং পরিষেবা চালিয়ে যেতে চায় ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন। যার জন্য বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এই সংকটজনক সময়ে সব পরিষেবা যে মিলবে না তাও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।

বেশ কিছু ব্যাঙ্কে ৫০% হাজিরা
বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের হাজিরার সংখ্যা ৫০ শতাংশে নামিয়ে এনেছে। অর্থাৎ কাজের দিনগুলিতে ৫০% কর্মী উপস্থিত থাকছেন।

যেসব পরিষেবা পাওয়া যাবে
২৩ মার্চ থেকে যেসব পরিষেবা পাওয়া যাবে, তার মধ্যে রয়েছে টাকা জমা দেওয়া এবং তোলা, চেক ক্লিয়ারিং, প্রেরণ এবং সরকারি লেনদেন।

গ্রাহকদের কাছে আবেদন
খুব গুরুত্বপূর্ণ নয়, এমন পরিষেবা এই সময় দেওয়া যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাঙ্কের বেশিরভাগ পরিষেবাই অনলাইনে পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়েছে।

খুব প্রয়োজন হলেই ব্যাঙ্কে যান
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের তরফে সাধারণ মানুষের কাছে আবেদনে বলা হয়েছে, খুব প্রয়োজন হলেই ব্যাঙ্কে যান।












Click it and Unblock the Notifications