সীমান্তে লাগাতার চিনের দাদাগিরি! সীমান্তের ওপারে লালফৌজের মুখোমুখি হচ্ছে ভারতীয় সেনা আধিকারিকরা
আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটাতে চায় ভারত। আর সেই লক্ষ্যেই ১২ বার চিনের সঙ্গে বৈঠক করেছে ভারত। সেনাস্তরে উচ্চ পর্যায়ে হয় এই বৈঠক। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। বরং লাগাতার সীমান্তে চলছে চিনা উস্কানি।
আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা মেটাতে চায় ভারত। আর সেই লক্ষ্যেই ১২ বার চিনের সঙ্গে বৈঠক করেছে ভারত। সেনাস্তরে উচ্চ পর্যায়ে হয় এই বৈঠক। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। বরং লাগাতার সীমান্তে চলছে চিনা উস্কানি।
শুধু তাই নয়, সম্প্রতি অরুণাচল সীমান্তে ঢুকে পড়ে চিনা ফৌজ। যা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। আর এই অবস্থায় ফের একবার চিনের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন সেনা আধিকারিকরা।
এই বৈঠক কোন দিকে গড়ায় সেদিকেই নজর কেন্দ্রের।

উচ্চ পর্যায়ে বৈঠকে মুখোমুখি ভারত-চিন
চিনের সঙ্গে সীমান্ত সমস্যা দীর্ঘদিনের। তবে মোদী সরকারের আমলে তা নতুন করে মাথা চাড়া দিয়েছে। লাদাখের বহু অংশে এখনও বসে চিনের লালফৌজ। আর এই অবস্থায় ফের একবার বৈঠকে বসতে চলেছে ভারত। সীমান্ত সহ একাধিক ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা। রবিবার ভারত এবং চিনের মধ্যে উচ্চ পর্যায়ের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। পূর্ব লাদাখে সীমান্তের ওপারে অর্থাৎ চিনের দিকে মোল্ডো সীমান্তে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জেনারেল মেননের নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

চিনা সেনার দল ভারতে প্রবেশের চেষ্টা
এক মিডিয়া চ্যানেল সূত্রের খবর, অরুণাচল প্রদেশের তাওয়াং পার করে ২০০ জনের একটি চিনা সেনার দল ভারতে প্রবেশের চেষ্টা করে। নিউজ এইট্টিনের খবর অনুযায়ী, ওই সেনার দল ভারতের বাঙ্কারে আঘাত হানার চেষ্টা করে। এরপর ফের একবার লাদাখের মতোই আগ্রাসন নিয়ে জবাব দেয় ভারত। উল্লেখ্য, লাদাখ সীমান্তে এর আগে ২০২০ সালের ৫ মে আগ্রাসনের মাত্রা তুঙ্গে রেখে প্রবেশ করে চিনা সেনা। এরপরই খবর আসতে থাকে ভারতের মোক্ষম জবাবের। পরবর্তীকালে জুন মাসে সংঘাতের মাত্রা আরও বাড়ে । উঠে আসে গালওয়ান সংঘাতের খবর। চিনা সেনাদের সঙ্গে মল্লযুদ্ধে শহিদ হন বহু ভারতীয় জওয়ান । কোনও মতেই পিছু হটেনি ভারত। এরপর অগাস্টের দিকে ধীরে ধীরে স্ট্র্যাটেজিক হাইট গুলি লাদাখে দখল করতে থাকে ভারতীয় সেনা। পরবর্তীকালে পরিস্থিতি আর চরমে ওঠে। যদিও দুই পক্ষের মধ্যে আলোচনাস্তরে গিয়ে বিষয়টির মীমাংসা হয়।

সীমান্তে চিনের উস্কানি
ভারত-চিন সীমান্তে ক্রমশ উত্তেজনা তৈরি হচ্ছে। ভারত সীমান্ত ঘেষে ব্যাপক ভাবে নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। একের অর এক সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে বলেও ভারতীয় র্যাডাড়ে ধরা পড়েছে। শুধু তাই নয়, ব্যাপক ভাবে সেনা মোতায়েন করা হচ্ছে বলেও খবর। এই অবস্থায় ভারতের তরফেও প্রস্তুতি। ভারতও পাল্টা সীমান্তে সেনা বারাচ্ছে। ফলে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা।

তৈরি আমরাও! হুঁশিয়ারি বায়ুসেনার
লাদাখ উত্তেজনার রেশ এখনও কাটেনি প্রসঙ্গত উল্লেখ্য লাদাখ উত্তেজনার রেশ এখনও কাটেনি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উল্টো দিকে নিজেদের ভূখণ্ডে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে চিনা সেনা। এবার এনিয়েই মুখ খুললেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। বায়ু সেনার ৮৯ বছর পূর্তি উপলক্ষ্যে এক সভাতেই এবার চিন-পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন বায়ুসেনা প্রধান। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃত নিয়্ন্ত্রণরেখার ওপারে চিনা ভূখন্ডের ৩টি বায়ুসেনা ঘাঁটিতে বসে রয়েছে চিনা সেনা। কিন্তু তৈরি রয়েছি আমরাও।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications