তীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যার ভ্রুকুটি, আগামী ৮০ বছরে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সাক্ষী হবে ভারত

তীব্র তাপপ্রবাহের সঙ্গে বন্যার ভ্রুকুটি, আগামী ৮০ বছরে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সাক্ষী হবে ভারত

এই বছরের শুরু থেকেই একাধিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। ইতিমধ্যেই করোনা মহামারীর জেরে কার্যত ধ্বংস হতে বসেছে দেশীয় অর্থনীতি। প্রাণঘাতী এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে লক্ষাধিক মানুষ। তার সঙ্গে ঘূর্ণিঝড় আম্ফান ও নিসর্গের তাণ্ডবে আরও খারাপ হয়েছে পশ্চিমবঙ্গ,ওড়িশা, মহারাষ্ট্র, গুজরাটের মতো রাজ্য গুলির অবস্থা।

চলতি বছরে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে

চলতি বছরে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব পড়তে চলেছে

এমতাবস্থায় সম্প্রতি একটি গবেষণায় দেখা যায় আগামী ৮০ বছরের সর্বাধিক ভয়াবহ জলবায়ু পরিবর্তনের সাক্ষী হতে পারে ভারত। সৌদি আরবের কিং আবদুলাজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই গবেষণা চালিয়েছেন বলে জানা যাচ্ছে। অধ্যাপক মনসুর আলমাজারুইয়ের নেতৃত্বে চলে এই গবেষণা। গবেষকদের মতে, একবিংশ শতাব্দীর শেষের দিকে গোটা ভারতেই বার্ষিক গড় তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রিন হাউ গ্যাসের নির্গমন রোধ করতে না পারলে আরও বড় বিপদের সম্ভাবনা

গ্রিন হাউ গ্যাসের নির্গমন রোধ করতে না পারলে আরও বড় বিপদের সম্ভাবনা

এদিকে এই বছরেই তীব্র তাপপ্রবাহের সাক্ষী থেকে গোটা উত্তর ভারতই। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ একাধিক রাজ্য গোটা প্রায় দু'সপ্তাহ ধরেই লু বইছে। একইসাথে এবছরের বর্ষায় একাধিক রাজ্যে মারাত্মক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এর জন্যই বর্তমানে সৌদির ওই গবেষকেরা আগামীতে ভারতের জনসংখ্যা, বাস্তুতন্ত্র এবং অর্থনৈতিক ঝুঁকি এড়াতে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

উষ্ণতা বৃদ্ধির সর্বাধিক প্রভাব পড়বে উত্তর গোলার্ধে

উষ্ণতা বৃদ্ধির সর্বাধিক প্রভাব পড়বে উত্তর গোলার্ধে

এদিকে কিছুদিন আগেই অপর একটি গবেষণায় মার্কিন সমুদ্র ও বায়ুমণ্ডল বিশারদদের গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০২০ সর্বাধিক উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার ফলে ভেঙে যেতে পারে অতীতের সমস্ত রেকর্ডই। উষ্ণতা বৃদ্ধির সর্বাধিক প্রভাব পড়তে পারে উত্তর গোলার্ধে। এই বছরেও ভারত-বাংলাদেশে ব্যাপক তাপপ্রবাহ চলবে বলে জানা যাচ্ছে।

অত্যধিক উষ্ণতায় হিমবাহ গলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি

অত্যধিক উষ্ণতায় হিমবাহ গলে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি

এদিকে গত মাসে ‘আর্থ সিস্টেমস এন্ড এনভায়রনমেন্ট জার্নালে' প্রকাশিত হয় সৌদির গবেষকদের ওই গবেষণাপত্র। যেখানে আগামী দশক গুলিতে বার্ষিক তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর-পশ্চিম ভারত তুষার এবং হিমবাহ গলে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। যার জেরে ভারতের একটা বড় অংশই ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা। সেই সঙ্গে গ্রীষ্মকালীন বৃষ্টিপাতের পরিমাণও অনেকটাই বাড়তে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+