ট্রেনে করে সোজা মক্কা-মদিনা, সৌদি আরবের সঙ্গে চুক্তিতে পরিকল্পনা ভারতের বদলে দেবে হজ যাত্রা
হজ যাত্রীদের হজ যাত্রা আরও সহজ হয়ে যাবে। সৌদি আরবের সঙ্গে নতুন চুক্তি করতে চলেছে মোদী সরকার। একেবারে ভারত থেকে সোজা মক্কা পর্যন্ত ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা করা হচ্ছে। সাধারণত বিমানে হজ যাত্রা করতে যান ভারতে বসবাসকারী তার্থ যাত্রীরা।
তাঁদের জন্য ভারত থেকে আলাদা করে বিমান ছাড়ে। সেই বিমানেই সৌদি আরবের মক্কায় হজ যাত্রা করতে যান তাঁরা। এতে টাকাও বেশি খরচ হয়। সেকারণে অনেকেই হজ যাত্রা করতে যেতে পারেন না। এবার তাই নতুন পরিকল্পনা করতে চলেছে মোদী সরকার। কমখরচে যাতে হজ যাত্রা করা যায় তার জন্য ট্রেন চালু করার কথা ভাবা হচ্ছে।

মক্কা থেক সোজা ভারত পর্যন্ত ট্রেন চালু করার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই সৌদি আরবের সঙ্গে এই নিয়ে কথা বলেছে মোদী সরকার। এই পরিকল্পনায় হজ যাত্রীদের সুবিধার্থে অনেক কথাই ভাবা হচ্ছে যাতে কম সময়ে এই দূরত্ব পার করা যায় তার জন্য দ্রুত গতির ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে।
বুলেট ট্রেন সহ একাধিক দেশে যেভাবে দ্রুত গতির ট্রেন চলাচল করে থাকে সেরকমই ট্রেন পরিষেবা এই রুটে চালু করা হবে বলে আলোচনা চলছে। সেই মত অত্যাধুনিক প্রযুক্তিতে ট্রেন পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে। দ্রুত গতির ট্রেন পরিষেবার পাশাপাশি খরচের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিবছর হজ যাত্রীর সময় বিমানের টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। মোটা টাকা খরচ করে হজ যাত্রা করতে হয়। ভারতে সেকারণে মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রা করতে পারেন না। সেকারণে ট্রেন যাত্রা যাতে খরচ নিয়ন্ত্রিত এবং সাধ্যের মধ্যে থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সেই সঙ্গে ট্রেন যাত্রার ক্ষেত্রে যাত্রীদের স্বাচ্ছন্দ এবং পরিচ্ছন্নতার কথাও মাথায় রাখতে হবে। কারণ দ্রুত গতির ট্রেন হলেও ভারত থেকে মক্কা এক দিনে পৌঁছনো যাবে না। যাতে মাঝ পথে কোথাও যাত্রীরা হল্ট করে বিশ্রাম নিতে পারেন সেদিকেও বিশেষ নজর রাখার কথা বলা হয়েছে।
কোন পথে যাবে ট্রেন সেটা একটা বড় চ্যালেঞ্জ। পাকিস্তান দিয়ে ট্রেন পথ তৈরি করতে হবে। বালুচিস্তান, জাগোরাস পর্বত, ইরানের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে ট্রেন। তার উপরে আবহাওয়ার বদল একটা বড় চ্যালেঞ্জ। একাধিক দেশের সীমান্ত পেরিয়ে যাবে রেলপথ সেক্ষেত্রে হজ যাত্রীদের নিরাপত্তার দিকটিএও খতিয়ে দেখতে হবে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications